Home আন্তর্জাতিক গাজায় ট্যাংক বিস্ফোরণে নিহত হয়েছে ৩ ইসরায়েলি সেনা
আন্তর্জাতিক

গাজায় ট্যাংক বিস্ফোরণে নিহত হয়েছে ৩ ইসরায়েলি সেনা

Share
Share

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, গাজার উত্তরের জাবালিয়া এলাকায় স্থল অভিযানের সময় একটি ট্যাংক বিস্ফোরণে নিহত হয়েছেন তিন ইসরায়েলি সেনা । এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন কর্মকর্তা।

হামাসের সামরিক শাখা ইয্জ আদ-দীন আল-কাসসাম ব্রিগেডস জানায়, গাজা অঞ্চলে সংঘর্ষ চলাকালে ওই ট্যাংকটিকে লক্ষ্য করে হামলা চালায় প্রতিরোধ বাহিনী, এতে প্রাণ হারান তিন সেনা।

নিহত সেনারা হলেন- স্টাফ সার্জেন্ট শোহাম মেনাহেম (২১), সার্জেন্ট শ্লোমো ইয়াকির শ্রেম (২০), সার্জেন্ট ইউলি ফাক্টর (১৯)। ৪০১তম ব্রিগেডের ৫২তম সাঁজোয়া কোর ব্যাটালিয়নের সদস্য ছিলেন তারা সবাই।

তবে এখনো বিস্ফোরণের সঠিক কারণ নিশ্চিত হওয়া যায়নি। ইসরায়েলি সেনাবাহিনী বলছে, ট্যাংকের ভেতরে একটি ‘গোলা’ অপারেশনাল দুর্ঘটনায় বিস্ফোরিত হয়েছিল। তবে ফিলিস্তিনি যোদ্ধাদের ছোড়া অ্যান্টি-ট্যাংক ক্ষেপণাস্ত্রের সম্ভাবনাও নাকচ করা হয়নি।

ঘটনাটি তদন্তাধীন বলে ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে। ২০২৩ সালের অক্টোবরে যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত নিহত হয়েছেন ৮৯৩ জন ইসরায়েলি সেনা। অপরদিকে, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন কমপক্ষে ৫৮,৩৮৬ জন ফিলিস্তিনি ।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

অ্যাপস্টেইন নথি, তারা মা’নুষে’র মাং’স খা’চ্ছিল- রিকো জিমেনেজ

২০০৯ সালের ঘটনা মেক্সিকোর মন্টেরিতে এক তরুণী মডেল, গ্যাব্রিয়েলা রিকো জিমেনেজ, হোটেলের সামনে কাঁপতে কাঁপতে এক ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা করেছিলেন। তিনি দাবি করেছিলেন,...

এপস্টেইন নথিতে কি শেখ হাসিনার নাম রয়েছে?

সম্প্রতি সামাজিক ও অনলাইন মিডিয়ায় একটি দাবি প্রচারিত হচ্ছে যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেফ্রি এপস্টিনের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কোনো গোপন বিষয়ে একমত হয়েছেন।...

Related Articles

এপস্টেইন নথিতে উঠে এলো বলিউড নির্মাতা অনুরাগ কাশ্যপের নাম

কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে সংশ্লিষ্ট নথিতে এবার বলিউডের একজন পরিচিত...

ভারতে কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ১০

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে একটি কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত...

তিন বোনের আত্মহত্যা, নেপথ্যে কী?

ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদে তিন কিশোরী বোনের মৃত্যুকে ঘিরে শোক ও প্রশ্ন—দুটিই...

“আরও অনেকের প্রাণ বাঁচাতেই খুন” — অভিযুক্ত যুবকের দাবি

পশ্চিমবঙ্গের বর্ধমানে এক হাতুড়ে চিকিৎসককে হত্যার ঘটনায় গ্রেফতার যুবক জীবন রুইদাস নিজের...