Home জাতীয় অপরাধ টেকনাফের গহিন পাহাড়ে অভিযান, উদ্ধার হয়েছে অস্ত্র-গোলাবারুদ
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

টেকনাফের গহিন পাহাড়ে অভিযান, উদ্ধার হয়েছে অস্ত্র-গোলাবারুদ

Share
Share

বিজিবি কক্সবাজারের টেকনাফের গহিন পাহাড়ে ডাকাতদলের আস্তানায় অভিযান চালিয়ে উদ্ধার করেছে বিপুল অস্ত্র ও গোলাবারুদ ।

উপজেলার হ্নীলা রঙ্গীখালী গহিন পাহাড় থেকে মঙ্গলবার (১৫ জুলাই) সন্ধ্যায় এসব অস্ত্র উদ্ধার করা হয়।

উখিয়া ব্যাটালিয়ন ৬৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সশস্ত্র ডাকাত দলের আস্তানায় বিজিবি চিরুনি অভিযান পরিচালনা করে । এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে  ডাকাতরা পালিয়ে যান।

পরে ডাকাত দলের লুকিয়ে রাখা একটি বিদেশি রিভলভার, ২১ রাউন্ড গুলি, একটি একনলা গাদা বন্দুক (লং ব্যারেল), বন্দুকের ছড়া গুলি ৩ রাউন্ড ও খোসা পাঁচটি, এক এলজি, পিস্তল ওয়ান শুটার একটি, রাইফেলের গুলি ১৪ রাউন্ড, ক্রিচ (লং বডি) একটি, দুটি রামদা (লং বডি) জব্দ করা হয়।

উদ্ধার করা অস্ত্র ও গুলি টেকনাফ মডেল থানায় আলামত হিসেবে জমা দেওয়া হয়েছে। জড়িতদের আটকের চেষ্টা চলছে বলে তিনি জানিয়েছেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

অ্যাপস্টেইন নথি, তারা মা’নুষে’র মাং’স খা’চ্ছিল- রিকো জিমেনেজ

২০০৯ সালের ঘটনা মেক্সিকোর মন্টেরিতে এক তরুণী মডেল, গ্যাব্রিয়েলা রিকো জিমেনেজ, হোটেলের সামনে কাঁপতে কাঁপতে এক ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা করেছিলেন। তিনি দাবি করেছিলেন,...

এপস্টেইন নথিতে কি শেখ হাসিনার নাম রয়েছে?

সম্প্রতি সামাজিক ও অনলাইন মিডিয়ায় একটি দাবি প্রচারিত হচ্ছে যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেফ্রি এপস্টিনের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কোনো গোপন বিষয়ে একমত হয়েছেন।...

Related Articles

ধর্মের টানে শোবিজ ছাড়লেন অভিনেত্রী নওবা

ছোটপর্দার উদীয়মান অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন অভিনয়জগত থেকে সরে দাঁড়ানোর...

“আরও অনেকের প্রাণ বাঁচাতেই খুন” — অভিযুক্ত যুবকের দাবি

পশ্চিমবঙ্গের বর্ধমানে এক হাতুড়ে চিকিৎসককে হত্যার ঘটনায় গ্রেফতার যুবক জীবন রুইদাস নিজের...

গফরগাঁওয়ে যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন,...

রমজানে অফিসের নতুন সময়সূচি

আসন্ন পবিত্র রমজান মাসে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য...