Home আঞ্চলিক সুন্দরগঞ্জে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে মোটরসাইকেল আরোহীর
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

সুন্দরগঞ্জে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে মোটরসাইকেল আরোহীর

Share
Share

গাইবান্ধার সুন্দরগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন পরিতোষ নামে এক মোটরসাইকেল আরোহী ।

সুন্দরগঞ্জ-ডোমেরহাটগামী পাকা সড়কের খেরবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে সোমবার (১৫ জুলাই) এ দুর্ঘটনা ঘটে। নিহত পরিতোষ রংপুরের মিঠাপুকুর থানার ভরতগান্ডি গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলে যাওয়ার সময় পরিতোষ একটি গরুবোঝাই ভটভটিকে ওভারটেক করার চেষ্টা করেন। ঠিক সেই মুহূর্তে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে হয় সংঘর্ষ। এতে   রাস্তায় ছিটকে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান পরিতোষ। পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সুন্দরগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা সেলিম রেজা জানান, ঘটনার পরপরই ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায় অটোরিকশাটি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

“১২ তারিখ জাতীয় পার্টির রাজনৈতিক জানাজা হবে ”

রংপুরে আয়োজিত এক নির্বাচনী জনসভায় জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ জাতীয় পার্টির বিরুদ্ধে তীব্র রাজনৈতিক ভাষায় সমালোচনা করেছেন। তিনি...

অ্যাপস্টেইন নথি, তারা মা’নুষে’র মাং’স খা’চ্ছিল- রিকো জিমেনেজ

২০০৯ সালের ঘটনা মেক্সিকোর মন্টেরিতে এক তরুণী মডেল, গ্যাব্রিয়েলা রিকো জিমেনেজ, হোটেলের সামনে কাঁপতে কাঁপতে এক ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা করেছিলেন। তিনি দাবি করেছিলেন,...

Related Articles

ধর্মের টানে শোবিজ ছাড়লেন অভিনেত্রী নওবা

ছোটপর্দার উদীয়মান অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন অভিনয়জগত থেকে সরে দাঁড়ানোর...

ভারতে কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ১০

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে একটি কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত...

গফরগাঁওয়ে যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন,...

রমজানে অফিসের নতুন সময়সূচি

আসন্ন পবিত্র রমজান মাসে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য...