Home জাতীয় অপরাধ ব্যবসায়ী সোহাগ হত্যা: গ্রেফতার পাথর নিক্ষেপকারী
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

ব্যবসায়ী সোহাগ হত্যা: গ্রেফতার পাথর নিক্ষেপকারী

Share
Share

ঢাকার মিটফোর্ড এলাকায় ব্যবসায়ী সোহাগ হত্যা মামলার আসামি পাথর নিক্ষেপকারী একজনকে গোয়েন্দা পুলিশ (ডিবি) গ্রেফতার করেছে । তবে তদন্তের স্বার্থে জানানো হয়নি তার পরিচয়।

পটুয়াখালীর সদর উপজেলার ইটবাড়িয়া এলাকা থেকে মঙ্গলবার (১৫ জুলাই) রাতে গ্রেফতার করা হয়।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার সাজেদুল ইসলাম বলেন, রাতে সোহাগ হত্যা মামলার এক আসামিকে ডিবি পুলিশের একটি দল ইটবাড়িয়া থেকে ধরে নিয়ে গেছে। অন্য জেলায় অভিযান থাকায় এ মুহূর্তে প্রকাশ করা সম্ভব নয় তার নাম ।

অন্যদিকে ডিবি পুলিশের নির্ভরযোগ্য একটি সূত্র জানিয়েছে, এর আগে গ্রেফতার অন্যান্য আসামিদের জিজ্ঞাসাবাদ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় নিশ্চিত হয়ে রাতে পটুয়াখালীতে অবস্থান নেয় তারা।

পরে ইটবাড়িয়া এলাকার একটি বাসা থেকে গ্রেফতার করা হয় ওই আসামিকে ।ব্যবসায়ী সোহাগের নিথর দেহের ওপর পাথর নিক্ষেপ করেছিলেন গ্রেফতার আসামি । গ্রেফতারকৃত আসামির দেওয়া তথ্য অনুযায়ী, আরো একজনকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলে সূত্রটি নিশ্চিত করেছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

“১২ তারিখ জাতীয় পার্টির রাজনৈতিক জানাজা হবে ”

রংপুরে আয়োজিত এক নির্বাচনী জনসভায় জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ জাতীয় পার্টির বিরুদ্ধে তীব্র রাজনৈতিক ভাষায় সমালোচনা করেছেন। তিনি...

অ্যাপস্টেইন নথি, তারা মা’নুষে’র মাং’স খা’চ্ছিল- রিকো জিমেনেজ

২০০৯ সালের ঘটনা মেক্সিকোর মন্টেরিতে এক তরুণী মডেল, গ্যাব্রিয়েলা রিকো জিমেনেজ, হোটেলের সামনে কাঁপতে কাঁপতে এক ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা করেছিলেন। তিনি দাবি করেছিলেন,...

Related Articles

ধর্মের টানে শোবিজ ছাড়লেন অভিনেত্রী নওবা

ছোটপর্দার উদীয়মান অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন অভিনয়জগত থেকে সরে দাঁড়ানোর...

“আরও অনেকের প্রাণ বাঁচাতেই খুন” — অভিযুক্ত যুবকের দাবি

পশ্চিমবঙ্গের বর্ধমানে এক হাতুড়ে চিকিৎসককে হত্যার ঘটনায় গ্রেফতার যুবক জীবন রুইদাস নিজের...

গফরগাঁওয়ে যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন,...

রমজানে অফিসের নতুন সময়সূচি

আসন্ন পবিত্র রমজান মাসে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য...