Home জাতীয় অপরাধ গাজীপুরে নিখোঁজের ৫ দিন পর বাড়ির পাশ থেকে উদ্ধার হয়েছে শিশুর বস্তাবন্দি লাশ
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

গাজীপুরে নিখোঁজের ৫ দিন পর বাড়ির পাশ থেকে উদ্ধার হয়েছে শিশুর বস্তাবন্দি লাশ

Share
Share

নিখোঁজের ৫ দিন পর গাজীপুর সদর থানার ধীরাশ্রম থেকে নাবিলা কানিজ নাবা নামের এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ সোমবার (১৪ জুলাই) বিকেলে বাড়ির পেছন থেকে মরদেহটি উদ্ধার করে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৯ জুলাই নাবা পাশের বাড়িতে যাওয়ার উদ্দেশে ঘর থেকে বেরিয়েছিল । এরপর আর খোঁজ মেলেনি তার। এ ব্যাপারে এলাকায় নিখোঁজের সন্ধান চেয়ে মাইকিং করা হয়।

ঘটনার ৫ দিন পর সোমবার বিকেল চারটার দিকে বাড়ির পাশে বস্তাবন্দি কিছু একটা পড়ে থাকতে দেখেন নিহতের চাচা কুদ্দুস মিয়া। পরে বস্তা খুলতেই হাতমুখ বাঁধা অবস্থায় বেরিয়ে আসে নাবিলার মরদেহ।

পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। চার বছরের শিশু নাবিলা কানিজ নাবার মরদেহ উদ্ধারের খবরে তার স্বজনরা কান্নায় ভেঙে পড়েন । মরদেহের বীভৎসতা দেখে হতবাক এলাকাবাসী।

পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের জন্য মরদেহটি শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তাদের ধারণা, শিশুটিকে পরিকল্পিতভাবে হাত-পা বেঁধে হত্যা করছে দুর্বৃত্তরা ।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

অ্যাপস্টেইন নথি, তারা মা’নুষে’র মাং’স খা’চ্ছিল- রিকো জিমেনেজ

২০০৯ সালের ঘটনা মেক্সিকোর মন্টেরিতে এক তরুণী মডেল, গ্যাব্রিয়েলা রিকো জিমেনেজ, হোটেলের সামনে কাঁপতে কাঁপতে এক ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা করেছিলেন। তিনি দাবি করেছিলেন,...

এপস্টেইন নথিতে কি শেখ হাসিনার নাম রয়েছে?

সম্প্রতি সামাজিক ও অনলাইন মিডিয়ায় একটি দাবি প্রচারিত হচ্ছে যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেফ্রি এপস্টিনের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কোনো গোপন বিষয়ে একমত হয়েছেন।...

Related Articles

ধর্মের টানে শোবিজ ছাড়লেন অভিনেত্রী নওবা

ছোটপর্দার উদীয়মান অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন অভিনয়জগত থেকে সরে দাঁড়ানোর...

ভারতে কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ১০

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে একটি কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত...

“আরও অনেকের প্রাণ বাঁচাতেই খুন” — অভিযুক্ত যুবকের দাবি

পশ্চিমবঙ্গের বর্ধমানে এক হাতুড়ে চিকিৎসককে হত্যার ঘটনায় গ্রেফতার যুবক জীবন রুইদাস নিজের...

গফরগাঁওয়ে যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন,...