Home জাতীয় অপরাধ সিরাজগঞ্জে নৃত্যশিল্পী ধর্ষণ মামলার ২ আসামি আটক
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

সিরাজগঞ্জে নৃত্যশিল্পী ধর্ষণ মামলার ২ আসামি আটক

Share
Share

সিরাজগঞ্জের তাড়াশে নৃত্যশিল্পীকে দলবদ্ধ ধর্ষণের মামলায় পুলিশ গ্রেপ্তার করেছে দুই আসামিকে। বগুড়ার শাজাহানপুর সদর উপজেলা থেকে রবিবার (১৩ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়।

আসামিরা হলেন- তাড়াশ উপজেলার চককলামুলা গ্রামের বাসিন্দা কফিল উদ্দিন ও বগুড়ার শেরপুর উপজেলার রানীরহাট বেওড়াপাড়া গ্রামের বাসিন্দা এনামুল হক।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গত ১৫ মে একটি অনুষ্ঠানে নৃত্য পরিবেশনের কথা বলে বগুড়ার শেরপুর এলাকা থেকে ভুক্তভোগীকে অভিযুক্তরা তাড়াশে নিয়ে যায়। পরে রানীরহাট উচ্চ বিদ্যালয়সংলগ্ন এলাকায় মো. কফিল উদ্দিন, রফিকুল ইসলাম, এনামুল হক এনাসহ আরও দুজন তাকে ধর্ষণ করে।

এ ঘটনায় গত ১৬ মে ভুক্তভোগী বাদী হয়ে তাড়াশ উপজেলার চককলামুলা গ্রামের বাসিন্দা কফিল উদ্দিন (২৫), বগুড়ার শেরপুর উপজেলার রানীরহাট বেওড়াপাড়া গ্রামের বাসিন্দা রফিকুল ইসলাম (৪৪) ও একই গ্রামের এনামুল হকসহ (২৫) অজ্ঞাত আরও দুজনকে আসামি করে তাড়াশ থানায় মামলা করেন।

বিষয়টি নিশ্চিত করে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান বলেন, ‘তথ্যপ্রযুক্তির সহায়তায় গ্রেপ্তার করা হয়েছে তাদের । আদালতে পাঠানো হয়েছে। মামলাটি তদন্তসহ বাকি আসামিদের গ্রেপ্তারে চলছে অভিযান।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

অ্যাপস্টেইন নথি, তারা মা’নুষে’র মাং’স খা’চ্ছিল- রিকো জিমেনেজ

২০০৯ সালের ঘটনা মেক্সিকোর মন্টেরিতে এক তরুণী মডেল, গ্যাব্রিয়েলা রিকো জিমেনেজ, হোটেলের সামনে কাঁপতে কাঁপতে এক ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা করেছিলেন। তিনি দাবি করেছিলেন,...

এপস্টেইন নথিতে কি শেখ হাসিনার নাম রয়েছে?

সম্প্রতি সামাজিক ও অনলাইন মিডিয়ায় একটি দাবি প্রচারিত হচ্ছে যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেফ্রি এপস্টিনের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কোনো গোপন বিষয়ে একমত হয়েছেন।...

Related Articles

ধর্মের টানে শোবিজ ছাড়লেন অভিনেত্রী নওবা

ছোটপর্দার উদীয়মান অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন অভিনয়জগত থেকে সরে দাঁড়ানোর...

“আরও অনেকের প্রাণ বাঁচাতেই খুন” — অভিযুক্ত যুবকের দাবি

পশ্চিমবঙ্গের বর্ধমানে এক হাতুড়ে চিকিৎসককে হত্যার ঘটনায় গ্রেফতার যুবক জীবন রুইদাস নিজের...

গফরগাঁওয়ে যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন,...

রমজানে অফিসের নতুন সময়সূচি

আসন্ন পবিত্র রমজান মাসে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য...