Home জাতীয় অপরাধ সিলেটে অন্তঃসত্ত্বা স্ত্রীকে পেট্রোল ঢেলে হত্যা চেষ্টা, গ্রেপ্তার স্বামী
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

সিলেটে অন্তঃসত্ত্বা স্ত্রীকে পেট্রোল ঢেলে হত্যা চেষ্টা, গ্রেপ্তার স্বামী

Share
Share

পুলিশ সিলেটের কানাইঘাটে ১০ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী সাবানা বেগমের (২০) শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে হত্যার চেষ্টায় স্বামী হোসেন আহমদ চৌধুরী আক্তারকে (৪৫) গ্রেপ্তার করেছে। এই ঘটনায় মৃত্যু হয়েছে সাবানার গর্ভের শিশুটির।

কানাইঘাটের লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের কান্দলা গ্রামে গত শনিবার (১২ জুলাই) রাত ৮টার দিকে এই ঘটনা ঘটে।  ঘটনার তিনদিন পর স্থানীয়দের সহায়তায় হোসেন আহমদকে গ্রেপ্তার করে পুলিশ।

সোমবার (১৪ জুলাই) দুপুরে কানাইঘাট উপজেলার সাতবাঁক ইউনিয়নের চরিপাড়া গ্রামে এক আত্মীয়ের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সীমান্তবর্তী লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের কান্দলা গ্রামের হোসেন আহমদের সঙ্গে একই গ্রামের সাবানার বছরখানেক আগে বিয়ে হয়। গত শনিবার রাত ৮টার দিকে অন্তঃসত্ত্বা স্ত্রীকে আনতে শ্বশুর বাড়ি যান হোসেন। কিন্তু সাবানা অসুস্থ থাকায় শাশুড়ি মেয়েকে নিজের কাছে রাখতে চান। এতে ক্ষিপ্ত হয়ে হোসেন শ্বশুর বাড়ি থেকে বের হয়ে যান।

কিছুক্ষণ পরে স্থানীয় কান্দলা নয়াবাজার থেকে টাইগারের বোতলে পেট্রোল কিনে শ্বশুর বাড়িতে গিয়ে আচমকা বিছানায় শুয়ে থাকা সাবানার উপরে ঢেলে গ্যাস লাইট দিয়ে আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে যান তিনি।

এর পর সাবানার চিৎকারে পরিবারের সদস্য ও আশপাশের লোকজন গিয়ে শরীরের আগুন নেভান। ততক্ষণে সাবানার শরীরের বেশির ভাগ অংশ পুড়ে যায়। তাকে দ্রুত উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকালে মৃত সন্তান প্রসব করেন সাবানা । বর্তমানে সাবানা হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছে।

এই বিষয়ে স্থানীয় ইউপি সদস্য ফখর উদ্দিন চৌধুরী বলেন, ‘শনিবার রাতেই হাসপাতালে গিয়ে সাবানার অবস্থা দেখি আমি। পরে পুলিশকে জানানো হলে দাফন করা হয় মৃত নবজাতককে।’

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল বলেন, ‘স্ত্রীর গায়ে আগুন দেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে হোসেন আহমদকে। ভিকটিমের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

এপস্টেইন নথিতে কি শেখ হাসিনার নাম রয়েছে?

সম্প্রতি সামাজিক ও অনলাইন মিডিয়ায় একটি দাবি প্রচারিত হচ্ছে যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেফ্রি এপস্টিনের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কোনো গোপন বিষয়ে একমত হয়েছেন।...

টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা পাকিস্তানের

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে পাকিস্তান সরকারের দিকে তাকিয়ে ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বোর্ডের সঙ্গে আলোচনা শেষে শাহিন আফ্রিদিদের বিশ্বকাপ খেলার অনুমতি...

Related Articles

ধর্মের টানে শোবিজ ছাড়লেন অভিনেত্রী নওবা

ছোটপর্দার উদীয়মান অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন অভিনয়জগত থেকে সরে দাঁড়ানোর...

“আরও অনেকের প্রাণ বাঁচাতেই খুন” — অভিযুক্ত যুবকের দাবি

পশ্চিমবঙ্গের বর্ধমানে এক হাতুড়ে চিকিৎসককে হত্যার ঘটনায় গ্রেফতার যুবক জীবন রুইদাস নিজের...

গফরগাঁওয়ে যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন,...

রমজানে অফিসের নতুন সময়সূচি

আসন্ন পবিত্র রমজান মাসে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য...