Home জাতীয় অপরাধ গাইবান্ধায় ৬ কেজি গাঁজাসহ আটক যুবক
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

গাইবান্ধায় ৬ কেজি গাঁজাসহ আটক যুবক

Share
Share

পুলিশ গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৬ কেজি গাঁজাসহ রিপন সরকার (৩০) নামে এক যুবককে আটক করেছে। আটককৃত রিপন সরকার সাদুল্লাপুর উপজেলার গঙ্গানারায়ন পুর সরকার পাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।

স্থানীয়রা জানান, সোমবার (১৪ জুলাই) পুলিশের নিয়মিত চেক পোস্টে ঢাকা-রংপুর মহাসড়কের হাসপাতাল মোড়ে বগুড়ামুখী একটি দ্রুতগামী মোটরসাইকেলের সঙ্গে কুকুরের সজোরে ধাক্কা লাগে। এতে ব্যাগে থাকা গাঁজা ছড়িয়ে ছিটিয়ে পড়ে মহাসড়কের ওপর। গাঁজা বহনকারী রিপন সরকারকে আটক করে উপস্থিত জনতা থানায় খবর দেয়।

পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে গাঁজাসহ রিপন ও পরিবহন কাজে ব্যবহৃত মোটরসাইকেলটি উদ্ধার করে নিয়ে যায় থানায়।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম বলেন, পুলিশের কাছে আটক রিপন সরকার স্বীকার করেছে গাঁজাগুলো সে ৩০ হাজার টাকার বিনিময়ে সিরাজগঞ্জের শাহজাদপুরে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছিল। মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

এপস্টেইন নথিতে কি শেখ হাসিনার নাম রয়েছে?

সম্প্রতি সামাজিক ও অনলাইন মিডিয়ায় একটি দাবি প্রচারিত হচ্ছে যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেফ্রি এপস্টিনের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কোনো গোপন বিষয়ে একমত হয়েছেন।...

টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা পাকিস্তানের

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে পাকিস্তান সরকারের দিকে তাকিয়ে ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বোর্ডের সঙ্গে আলোচনা শেষে শাহিন আফ্রিদিদের বিশ্বকাপ খেলার অনুমতি...

Related Articles

ধর্মের টানে শোবিজ ছাড়লেন অভিনেত্রী নওবা

ছোটপর্দার উদীয়মান অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন অভিনয়জগত থেকে সরে দাঁড়ানোর...

“আরও অনেকের প্রাণ বাঁচাতেই খুন” — অভিযুক্ত যুবকের দাবি

পশ্চিমবঙ্গের বর্ধমানে এক হাতুড়ে চিকিৎসককে হত্যার ঘটনায় গ্রেফতার যুবক জীবন রুইদাস নিজের...

গফরগাঁওয়ে যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন,...

রমজানে অফিসের নতুন সময়সূচি

আসন্ন পবিত্র রমজান মাসে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য...