Home জাতীয় অপরাধ দাউদকান্দিতে ছেলেকে অপহরণের খবরে মৃত্যু হয়েছে বাবার
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

দাউদকান্দিতে ছেলেকে অপহরণের খবরে মৃত্যু হয়েছে বাবার

Share
Share

কুমিল্লার দাউদকান্দি উপজেলার মারুকা ইউনিয়নের চক্রতলা গ্রামের সুরুজ মিয়ার (৬০) ছেলে মো. পাবেলকে (২৫) একটি চক্র আটক করে ব্যাপক মারধর করে মুক্তিপণ চায়। এমন খবরে স্ট্রোক করে মারা যান সুরুজ মিয়া। পড়ে পরিবার থেকে ৫০ হাজার টাকা দিলে পাভেলকে ছেড়ে দেওয়া হয় চক্রটি । উপজেলার গৌরীপুর পশ্চিম বাজারে রবিবার (১৩ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে।

নিহতের পরিবার জানান, ‘রবিবার দুপুরে গৌরীপুর বাজারে কবুতর কিনতে যান পাবেল। বাজারে পৌঁছালেই গৌরীপুর বাজারে একটি চক্র টার্গেট করে তাকে। কিছুক্ষণ পড় সুযোগ বুঝে ওই চক্রটি তাকে মারধর করে হাত-পা-চোখ বেধে কোন এক গলির বিল্ডিং এ নিয়ে যায়। পরে পাভেলের ফোন থেকে বাড়িতে ফোন দিয়ে ৫০ হাজার টাকা দাবি করে। পাভেলের বাবা ছেলের এমন সংবাদে স্ট্রোক করলে তাৎক্ষণিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (গৌরীপুর)  নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন তাকে।

এদিকে এ ঘটনার তীব্র নিন্দা, প্রতিবাদ জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে পাবেলকে মারধরের ছবি । অনেকেই বলছেন “ভাই তোরা কি মানুষ? এমন নিরীহ মানুষদের সাথে কেউ এইরকম করে? আজ তোদের কারণে একটা মানুষের জীবন শেষ।

পাভেলের মামাতো ভাই মো. কাইয়ূম বলেন, পাবেল একজন সহজ-সরল ছেলে। চক্রতলা বাজারে বাবার ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপে কাজ করেন। তার কেউ শত্রু আছে বলে আমার জানা নেই। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে অনুরোধ জানাই ঘটনাটি উদ্ঘাটন করে চক্রটিকে আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হোক।

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী এ বিষয়ে বলেন, ঘটনার সঙ্গে সম্পৃক্তদের আটকে চলমান রয়েছে পুলিশি তৎপরতা।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

এপস্টেইন নথিতে কি শেখ হাসিনার নাম রয়েছে?

সম্প্রতি সামাজিক ও অনলাইন মিডিয়ায় একটি দাবি প্রচারিত হচ্ছে যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেফ্রি এপস্টিনের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কোনো গোপন বিষয়ে একমত হয়েছেন।...

টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা পাকিস্তানের

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে পাকিস্তান সরকারের দিকে তাকিয়ে ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বোর্ডের সঙ্গে আলোচনা শেষে শাহিন আফ্রিদিদের বিশ্বকাপ খেলার অনুমতি...

Related Articles

ধর্মের টানে শোবিজ ছাড়লেন অভিনেত্রী নওবা

ছোটপর্দার উদীয়মান অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন অভিনয়জগত থেকে সরে দাঁড়ানোর...

ভারতে কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ১০

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে একটি কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত...

“আরও অনেকের প্রাণ বাঁচাতেই খুন” — অভিযুক্ত যুবকের দাবি

পশ্চিমবঙ্গের বর্ধমানে এক হাতুড়ে চিকিৎসককে হত্যার ঘটনায় গ্রেফতার যুবক জীবন রুইদাস নিজের...

গফরগাঁওয়ে যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন,...