Home জাতীয় অপরাধ জুলাই গণহত্যার বিচার বর্তমান সরকারের সময়েই সম্পন্ন হবে: আসিফ নজরুল
অপরাধ

জুলাই গণহত্যার বিচার বর্তমান সরকারের সময়েই সম্পন্ন হবে: আসিফ নজরুল

Share
Share

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, নারায়ণগঞ্জে সংঘটিত জুলাই গণহত্যার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আমলেই সম্পন্ন হবে। আজ সোমবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের হাজীগঞ্জ এলাকায় ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে উপদেষ্টারা শহীদ পরিবার ও আহতদের সঙ্গে নিয়ে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এবং জেলা প্রশাসনের সহায়তায় এই স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছে। স্মরণসভায় বক্তব্য দেন শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান, পরিবেশ ও জলবায়ুবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। উপস্থিত ছিলেন শহীদ আদিলের মা আয়েশা বেগম।

আসিফ নজরুল বলেন, ১৫ দিনের আন্দোলনে দেশের জনগণ স্বৈরাচারী সরকারকে বিতাড়িত করেছে। এ আন্দোলনে শুধু নারায়ণগঞ্জেই ৫৬ জন শহীদ হন, যাদের মধ্যে ২১ জন এখানকার স্থায়ী বাসিন্দা। তাঁদের স্মরণে এই স্মৃতিস্তম্ভ নির্মাণ এক সাহসী পদক্ষেপ। তিনি আরও বলেন, গণহত্যার বিচার পূর্ণ গতিতে চলছে এবং তাতে কোনো গাফিলতি থাকবে না।

বক্তব্যে তিনি বৈষম্যহীন বাংলাদেশ গঠনে শহীদদের ত্যাগের কথা স্মরণ করে বলেন, প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠায় এই ঐক্য রক্ষা করতে হবে, যাতে ভবিষ্যতে কোনো শাসক শোষকে পরিণত হতে না পারে।

অনুষ্ঠানে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, জুলাই আন্দোলনের মাধ্যমে আমরা স্বৈরাচার মুক্ত বাংলাদেশ পেয়েছি, এই আন্দোলনকে জাতির স্মৃতিতে ধারণ করতে হবে। আদিলুর রহমান খান বলেন, বাংলাদেশে মুজিববাদী শাসনের বিরুদ্ধে মানুষের সংগ্রাম দীর্ঘদিনের, যেখানে বহুজন গুম ও বিচারবহির্ভূত হত্যার শিকার হয়েছেন। গণভবনকে ফ্যাসিবাদবিরোধী জাদুঘর হিসেবে গড়ে তোলার কাজ চলছে, যা ৫ আগস্ট উদ্বোধনের পরিকল্পনা রয়েছে।

তিনি জানান, শহীদদের কবর সংরক্ষণের কাজও চলমান এবং সব কাজ ৫ আগস্টের মধ্যে সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা, ছাত্র আন্দোলনের নেতা এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের প্রতিনিধি। অনুষ্ঠানের শেষে উপদেষ্টারা স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন। শহীদ আদিলের মা আয়েশা বেগম এই গণহত্যার বিচার দ্রুত শেষ করার দাবি জানান।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

এপস্টেইন নথিতে কি শেখ হাসিনার নাম রয়েছে?

সম্প্রতি সামাজিক ও অনলাইন মিডিয়ায় একটি দাবি প্রচারিত হচ্ছে যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেফ্রি এপস্টিনের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কোনো গোপন বিষয়ে একমত হয়েছেন।...

টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা পাকিস্তানের

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে পাকিস্তান সরকারের দিকে তাকিয়ে ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বোর্ডের সঙ্গে আলোচনা শেষে শাহিন আফ্রিদিদের বিশ্বকাপ খেলার অনুমতি...

Related Articles

“আরও অনেকের প্রাণ বাঁচাতেই খুন” — অভিযুক্ত যুবকের দাবি

পশ্চিমবঙ্গের বর্ধমানে এক হাতুড়ে চিকিৎসককে হত্যার ঘটনায় গ্রেফতার যুবক জীবন রুইদাস নিজের...

গফরগাঁওয়ে যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন,...

বেলুচিস্তানে সপ্তাহব্যাপী অভিযানে ২১৬ জঙ্গি নিহত

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে চালানো সপ্তাহব্যাপী নিরাপত্তা অভিযানে ২১৬...

মিরপুরে একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার

রাজধানীর মিরপুর-১১ এলাকার ওয়াপদা বিহারী ক্যাম্পের একটি বাসা থেকে একই পরিবারের চার...