Home জাতীয় অপরাধ কলাপাড়ায় বাড়িতে ডাকাতির সময় নববধূকে দলবদ্ধ ধর্ষণ
অপরাধ

কলাপাড়ায় বাড়িতে ডাকাতির সময় নববধূকে দলবদ্ধ ধর্ষণ

Share
Share

পটুয়াখালীর কলাপাড়ায় একটি বাড়িতে ডাকাতির সময় এক নববধূকে চারজন ডাকাত দলবদ্ধভাবে ধর্ষণ করেছে। গতকাল রোববার গভীর রাতে উপজেলার টিয়াখালী ইউনিয়নের একটি গ্রামে এ ঘটনা ঘটে। বাড়িতে হামলা চালিয়ে স্বর্ণালংকার ও নগদ টাকা লুটের পাশাপাশি এ পাশবিক নির্যাতনের ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত আনুমানিক ২টার দিকে সাত-আটজনের একটি সশস্ত্র ডাকাত দল একতলা বাড়িটির বারান্দার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে। ঘরের সব সদস্যদের হাত-পা, মুখ ও চোখ বেঁধে একটি কক্ষে জিম্মি করে রাখা হয়। পরে অস্ত্রের মুখে ভয় দেখিয়ে আলমারি ও শোকেস খুলে ১৩ ভরি স্বর্ণালংকার এবং ৫০ হাজার টাকা লুট করে নেয়। ওই সময় নববধূকে আলাদা একটি কক্ষে নিয়ে গিয়ে চারজন মিলে তাকে ধর্ষণ করে।

সোমবার বিকেলে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, বাড়ির প্রতিটি কক্ষ তছনছ করা। আলমারি, শোকেস, ফার্নিচার ও গৃহস্থালির সামগ্রী এলোমেলো অবস্থায় পড়ে রয়েছে। ভীতসন্ত্রস্ত পরিবারের সদস্যরা কারও সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলতেও পারছিলেন না।

ঘটনার পরপরই পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদের নেতৃত্বে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং গোয়েন্দা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা ভুক্তভোগী ও তার পরিবারের সদস্যদের কাছ থেকে ঘটনার বিস্তারিত শুনেন।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল ইসলাম প্রথম আলোকে জানান, নববধূকে পটুয়াখালীতে এনে স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। তাঁর জবানবন্দি রেকর্ড করা হবে। ঘটনায় শাকিল ও রাসেল নামের সন্দেহভাজন দুজনকে আটক করা হয়েছে। নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা রুজু করা হয়েছে। অপরাধীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

এপস্টেইন নথিতে কি শেখ হাসিনার নাম রয়েছে?

সম্প্রতি সামাজিক ও অনলাইন মিডিয়ায় একটি দাবি প্রচারিত হচ্ছে যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেফ্রি এপস্টিনের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কোনো গোপন বিষয়ে একমত হয়েছেন।...

টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা পাকিস্তানের

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে পাকিস্তান সরকারের দিকে তাকিয়ে ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বোর্ডের সঙ্গে আলোচনা শেষে শাহিন আফ্রিদিদের বিশ্বকাপ খেলার অনুমতি...

Related Articles

“আরও অনেকের প্রাণ বাঁচাতেই খুন” — অভিযুক্ত যুবকের দাবি

পশ্চিমবঙ্গের বর্ধমানে এক হাতুড়ে চিকিৎসককে হত্যার ঘটনায় গ্রেফতার যুবক জীবন রুইদাস নিজের...

গফরগাঁওয়ে যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন,...

বেলুচিস্তানে সপ্তাহব্যাপী অভিযানে ২১৬ জঙ্গি নিহত

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে চালানো সপ্তাহব্যাপী নিরাপত্তা অভিযানে ২১৬...

মিরপুরে একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার

রাজধানীর মিরপুর-১১ এলাকার ওয়াপদা বিহারী ক্যাম্পের একটি বাসা থেকে একই পরিবারের চার...