Home জাতীয় অপরাধ যশোরে দুই কোটি টাকার স্বর্ণের বারসহ আটক হয়েছে তিন পাচারকারী
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

যশোরে দুই কোটি টাকার স্বর্ণের বারসহ আটক হয়েছে তিন পাচারকারী

Share
Share

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) যশোরের বাঘারপাড়ায় এক কেজি ৩১৫ গ্রাম ওজনের ১১টি স্বর্ণের বারসহ তিন পাচারকারীকে আটক করেছে । উপজেলার ধলগাঁ রাস্তা বাসস্ট্যান্ড থেকে রোববার (১৩ জুলাই) ভোররাত সাড়ে ৪টার দিকে আটক করা হয় তাদের। বিজিবি জানিয়েছে, আটক স্বর্ণের বাজারমূল্য এক কোটি ৯২ লাখ ২৭ হাজার ৯৩০ টাকা।

আটককৃতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার চরচারকলা গ্রামের মৃত জিলু মিয়ার ছেলে আতা এলাহি জীবন (৩৫), গাজীপুরের কাশিমপুর উপজেলার পূর্ববাগবাড়ি গ্রামের আহমদ আলীর ছেলে আবুল কালাম আজাদ (৪৬) ও বগুড়ার শেরপুর উপজেলার রানিরহাট গ্রামের সুচিত্র লাল মন্ডলের ছেলে শ্রী রামপ্রসাদ মন্ডল (২৮)।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাঘারপাড়া উপজেলার ধলগাঁ রাস্তার বাসস্ট্যান্ড থেকে আটক করা হয় ওই তিন স্বর্ণ চোরাকারবারিকে । পরে দেহ তল্লাশি করলে তাদের প্যান্টের পকেটে এবং মানিব্যাগের ভেতরে বিশেষ কায়দার লুকায়িত অবস্থায় ১১টি স্বর্ণের বার পাওয়া যায়। যার ওজন ১ কেজি ৩১৫ গ্রাম।

যশোর ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, আসামিদের প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায়, দুই চোরাকারবারি ঢাকা থেকে যশোর-চৌগাছা হয়ে এবং একজন যশোর-নাভারণ হয়ে ভারতে পাচার করার উদ্দেশে স্বর্ণগুলো নিয়ে যাচ্ছিলেন। তারা ঢাকার তাঁতীবাজার এলাকা থেকে স্বর্ণগুলো সংগ্রহ করে একজন যশোর-নাভারণ হয়ে সাতক্ষীরা এবং দুজন যশোর হয়ে চৌগাছায় গমন করছিলেন।

স্বর্ণসহ আটককৃত আসামিদের বিরুদ্ধে মামলা দিয়ে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর এবং স্বর্ণ ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে বলে তিনি জানান ।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

এপস্টেইন নথিতে কি শেখ হাসিনার নাম রয়েছে?

সম্প্রতি সামাজিক ও অনলাইন মিডিয়ায় একটি দাবি প্রচারিত হচ্ছে যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেফ্রি এপস্টিনের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কোনো গোপন বিষয়ে একমত হয়েছেন।...

টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা পাকিস্তানের

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে পাকিস্তান সরকারের দিকে তাকিয়ে ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বোর্ডের সঙ্গে আলোচনা শেষে শাহিন আফ্রিদিদের বিশ্বকাপ খেলার অনুমতি...

Related Articles

ধর্মের টানে শোবিজ ছাড়লেন অভিনেত্রী নওবা

ছোটপর্দার উদীয়মান অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন অভিনয়জগত থেকে সরে দাঁড়ানোর...

“আরও অনেকের প্রাণ বাঁচাতেই খুন” — অভিযুক্ত যুবকের দাবি

পশ্চিমবঙ্গের বর্ধমানে এক হাতুড়ে চিকিৎসককে হত্যার ঘটনায় গ্রেফতার যুবক জীবন রুইদাস নিজের...

গফরগাঁওয়ে যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন,...

রমজানে অফিসের নতুন সময়সূচি

আসন্ন পবিত্র রমজান মাসে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য...