Home জাতীয় বরগুনায় বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু হয়েছে রাজমিস্ত্রির
জাতীয়দুর্ঘটনা

বরগুনায় বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু হয়েছে রাজমিস্ত্রির

Share
Share

বরগুনার পাথরঘাটা পৌর শহরে নির্মাণকাজ চলাকালে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু হয়েছে আবু হানিফ নামে এক রাজমিস্ত্রির। এ সময় আরো একজন শ্রমিক আহত হয়েছেন।

পৌর শহরের ৪ নম্বর ওয়ার্ডে রোববার (১৩ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু হানিফ পাথরঘাটা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং হামেত খাঁর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পৌর শহরের হাবিব মাওলানার চারতলা ভবনের তৃতীয় তলায় হানিফ নির্মাণকাজ করছিলেন। একপর্যায়ে একটি লোহার রড বাঁকানোর সময় তা পাশের ১১ হাজার ভোল্টের বৈদ্যুতিক তারে স্পর্শ করে। এতে হানিফসহ আল আমিন নামে বিদ্যুৎস্পৃষ্ট হন আরেক শ্রমিক।

স্থানীয়রা তাৎক্ষণিকভাবে দুজনকে উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক আবু হানিফকে মৃত ঘোষণা করেন। আহত আল আমিন চিকিৎসাধীন রয়েছে।

পাথরঘাটা থানার ওসি মেহেদী হাসান বলেন, ঘটনাটি জেনেছি। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

এপস্টেইন নথিতে কি শেখ হাসিনার নাম রয়েছে?

সম্প্রতি সামাজিক ও অনলাইন মিডিয়ায় একটি দাবি প্রচারিত হচ্ছে যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেফ্রি এপস্টিনের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কোনো গোপন বিষয়ে একমত হয়েছেন।...

টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা পাকিস্তানের

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে পাকিস্তান সরকারের দিকে তাকিয়ে ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বোর্ডের সঙ্গে আলোচনা শেষে শাহিন আফ্রিদিদের বিশ্বকাপ খেলার অনুমতি...

Related Articles

ধর্মের টানে শোবিজ ছাড়লেন অভিনেত্রী নওবা

ছোটপর্দার উদীয়মান অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন অভিনয়জগত থেকে সরে দাঁড়ানোর...

ভারতে কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ১০

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে একটি কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত...

গফরগাঁওয়ে যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন,...

রমজানে অফিসের নতুন সময়সূচি

আসন্ন পবিত্র রমজান মাসে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য...