Home জাতীয় হলের ছাদ থেকে লাফ দিয়ে ঢাবি শিক্ষার্থীর আত্মহনন
জাতীয়দুর্ঘটনা

হলের ছাদ থেকে লাফ দিয়ে ঢাবি শিক্ষার্থীর আত্মহনন

Share
Share

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) জগন্নাথ হলের ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছে এক শিক্ষার্থী

ঐ শিক্ষার্থীর নাম সানজু বাড়াইক। তিনি বিশ্ববিদ্যালয়ের ২০-২১ শিক্ষাবর্ষের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।

হলটির ১০তলা বিশিষ্ট রবীন্দ্র ভবনের ছাদ থেকে সোমবার (১৪ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেন সানজু।

হল সূত্রে জানা যায়, ভোর ৪টার দিকে হলের রবীন্দ্র ভবনের ছাদে যান তিনি। প্রায় ১ ঘণ্টা সেখানে অবস্থান করেন। সিসিটিভি ফুটেজে দেখা যায়, ভোর ৫টা ৩৬ মিনিটে ছাদ থেকে লাফ দেন। ধারণা করা হচ্ছে, সানজু বাড়াইক প্রেমঘটিত কারণে আত্মহত্যা করেছেন ।

এ নিয়ে সোমবার রাত ১২টা ৮ মিনিটে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাসও দিয়েছেন সানজু। যেখানে লিখেছেন, ‘আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমি দিনের পর দিন কাউকে ডিস্টার্ব করে গেছি, উলটো মানুষকে দোষারোপ করা আমার একদম ঠিক হয়নি, আমি সবার কাছে ক্ষমাপ্রার্থী। আমি দিনের পর দিন অন্যায় করেছি, নিজের দোষ ঢেকে অপরজনকে দোষ দেওয়া আমার ঠিক হয়নি। আমি সবার কাছে ক্ষমা চাচ্ছি, আমার কারণে কারো কোনো ক্ষতি হলে সে দায় একান্তই আমার, আমি ক্ষমা চাচ্ছি।’

সকাল ১০টার দিকে জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. দেবাশীষ পাল তার আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সাধারণত আমাদের পরিচ্ছন্নকর্মীরা সকালেই কাজে আসে। পরিচ্ছন্নতার কাজ করতে এসে, এক পরিচ্ছন্নতাকর্মী বিকট শব্দ পেলে এগিয়ে গিয়ে দেখেন এক ছাত্র পড়ে রয়েছে। পরে তাৎক্ষণিক ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন তাকে।’

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

এপস্টেইন নথিতে কি শেখ হাসিনার নাম রয়েছে?

সম্প্রতি সামাজিক ও অনলাইন মিডিয়ায় একটি দাবি প্রচারিত হচ্ছে যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেফ্রি এপস্টিনের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কোনো গোপন বিষয়ে একমত হয়েছেন।...

টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা পাকিস্তানের

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে পাকিস্তান সরকারের দিকে তাকিয়ে ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বোর্ডের সঙ্গে আলোচনা শেষে শাহিন আফ্রিদিদের বিশ্বকাপ খেলার অনুমতি...

Related Articles

ধর্মের টানে শোবিজ ছাড়লেন অভিনেত্রী নওবা

ছোটপর্দার উদীয়মান অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন অভিনয়জগত থেকে সরে দাঁড়ানোর...

ভারতে কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ১০

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে একটি কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত...

গফরগাঁওয়ে যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন,...

রমজানে অফিসের নতুন সময়সূচি

আসন্ন পবিত্র রমজান মাসে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য...