Home আঞ্চলিক হবিগঞ্জে ট্রাকের ধাক্কায় নিহত হয়েছে মোটরসাইকেল আরোহী
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

হবিগঞ্জে ট্রাকের ধাক্কায় নিহত হয়েছে মোটরসাইকেল আরোহী

Share
Share

হবিগঞ্জের বাহুবল উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন হাসান খান শাহেদ (২৪) নামে এক যুবক। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও দু’জন।

উপজেলার পুটিজুরী ইউনিয়নের সম্বপুর এলাকায় রোববার (১৩ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাসান খান শাহেদ নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের মুড়াউড়া গ্রামের সাবেক ইউপি সদস্য আশ্বাব উদ্দিন খানের ছেলে।

পুলিশ জানায়, বাহুবল উপজেলা সদর থেকে মোটরসাইকেলযোগে শাহেদ ও তার দুই বন্ধু বাড়ি ফিরছিলেন । পথে সম্বপুর এলাকায় পৌঁছলে ঢাকামুখী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় তাদের মোটরসাইকেলের। এতে ঘটনাস্থলেই মারা যান শাহেদ এবং গুরুতর আহত হন তার দুই সঙ্গী।

বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান, ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন শাহেদ। আহত অবস্থায় তার দুই সঙ্গীকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

এপস্টেইন নথিতে কি শেখ হাসিনার নাম রয়েছে?

সম্প্রতি সামাজিক ও অনলাইন মিডিয়ায় একটি দাবি প্রচারিত হচ্ছে যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেফ্রি এপস্টিনের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কোনো গোপন বিষয়ে একমত হয়েছেন।...

টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা পাকিস্তানের

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে পাকিস্তান সরকারের দিকে তাকিয়ে ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বোর্ডের সঙ্গে আলোচনা শেষে শাহিন আফ্রিদিদের বিশ্বকাপ খেলার অনুমতি...

Related Articles

ধর্মের টানে শোবিজ ছাড়লেন অভিনেত্রী নওবা

ছোটপর্দার উদীয়মান অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন অভিনয়জগত থেকে সরে দাঁড়ানোর...

ভারতে কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ১০

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে একটি কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত...

গফরগাঁওয়ে যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন,...

রমজানে অফিসের নতুন সময়সূচি

আসন্ন পবিত্র রমজান মাসে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য...