Home আঞ্চলিক শেরপুরে মাইক্রোবাস দুর্ঘটনায় নিহত হয়েছে ৩ মাদ্রাসা ছাত্র
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

শেরপুরে মাইক্রোবাস দুর্ঘটনায় নিহত হয়েছে ৩ মাদ্রাসা ছাত্র

Share
Share

শেরপুরের ঝিনাইগাতীতে দ্রুতগতির একটি মাইক্রোবাস দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ জনে।

উপজেলার নলকুড়া ইউনিয়নের রাংটিয়া এলাকায় রোববার (১৩ জুলাই) সন্ধ্যায় এ সড়ক দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে নিহত হন দুই মাদ্রাসা ছাত্র। পরে আহত ছাত্র ফায়জুর আমিনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে রাত ১টার দিকে তিনিও মারা যান।

নিহতরা হলেন- বড় রাংটিয়া গ্রামের গোলাপ হোসেনের ছেলে মো. সাকিবুল (৯), মো. জহুরুল মিয়ার ছেলে মো. জাকারিয়া (১০) ও মো. সাইব আলীর ছেলে ফায়জুর  আমিন (৯)। হতাহতরা সবাই রাংটিয়া মারকাযুত ত্বাকওয়া মাদ্রাসা হেফজ বিভাগের ছাত্র ছিলেন।  ঝিনাইগাতী থানার ওসি মো. আল-আমীন বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, মাদ্রাসা থেকে রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছিল সাকিবুল, জাকারিয়া ও আমিন। পথে ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া এলাকায় পৌঁছালে বরযাত্রী বোঝাই একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে চাপা দেয় ওই তিন মাদ্রাসা ছাত্রকে। পরে স্থানীয়রা গুরুতর অবস্থায় তিনজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে উন্নত চিকিৎসার জন্য তাদের জেলা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

জেলা সদর হাসপাতালে নিলে চিকিৎসক সাকিবুল ও জাকারিয়াকে মৃত ঘোষণা করেন। একই সঙ্গে অবস্থার অবনতি হওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় আমিনকে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হসপিটাল থেকে ঢাকা নেয়ার পথে ফায়জুর আমিনেরও মৃত্যু হয়।

জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. আনিকা আফরিন প্রমা বলেন, হাসপাতালে আনার আগেই মারা গেছে দুইজন । আরেকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

ঝিনাইগাতী থানার ওসি মো. আল-আমীন বলেন, ঘটনা ঘটার পর সন্ধ্যায় শেরপুর সদর হাসপাতালে মৃত্যু হয়েছে দুজনের। অপরজন ফায়জুর আমিনকে প্রথম ময়মনসিংহ মেডিকেল কলেজ হসপাতালে পাঠানো হয়। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হসপাতাল থেকে ঢাকায় নেয়া পথে তারও মৃত্যু হয়। এ ঘটনায় মাইক্রোবাস চালক ছাইদুরকে আটক করা হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

এপস্টেইন নথিতে কি শেখ হাসিনার নাম রয়েছে?

সম্প্রতি সামাজিক ও অনলাইন মিডিয়ায় একটি দাবি প্রচারিত হচ্ছে যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেফ্রি এপস্টিনের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কোনো গোপন বিষয়ে একমত হয়েছেন।...

টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা পাকিস্তানের

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে পাকিস্তান সরকারের দিকে তাকিয়ে ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বোর্ডের সঙ্গে আলোচনা শেষে শাহিন আফ্রিদিদের বিশ্বকাপ খেলার অনুমতি...

Related Articles

ধর্মের টানে শোবিজ ছাড়লেন অভিনেত্রী নওবা

ছোটপর্দার উদীয়মান অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন অভিনয়জগত থেকে সরে দাঁড়ানোর...

ভারতে কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ১০

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে একটি কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত...

গফরগাঁওয়ে যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন,...

রমজানে অফিসের নতুন সময়সূচি

আসন্ন পবিত্র রমজান মাসে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য...