Home জাতীয় আইন-বিচার পুরান ঢাকায় বিএনপির বর্বর খুনের প্রতিবাদে তিন বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ
আইন-বিচারজাতীয়

পুরান ঢাকায় বিএনপির বর্বর খুনের প্রতিবাদে তিন বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

Share
Share

পুরান ঢাকায় প্রকাশ্যে ব্যবসায়ী লাল চাঁদকে হত্যার ঘটনায় জাহাঙ্গীরনগর, রাজশাহী ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পৃথকভাবে বিক্ষোভ করেছেন। শুক্রবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত তিনটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই এই প্রতিবাদ কর্মসূচি চলে।

গত বুধবার সন্ধ্যায় মিটফোর্ড হাসপাতালের সামনে লাল চাঁদ ওরফে সোহাগ (৩৯)–কে পিটিয়ে ও পাথর দিয়ে আঘাত করে হত্যা করা হয়। ঘটনাটি সিসিটিভি ফুটেজে ধরা পড়ে এবং পরে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। হত্যাকাণ্ডের সঙ্গে যুবদল ও ছাত্রদলের কয়েকজন নেতা জড়িত বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

শুক্রবার রাত ১০টার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘সন্ত্রাসবিরোধী ঐক্য’র ব্যানারে শিক্ষার্থীরা বটতলা থেকে মিছিল বের করেন। পরে সমাবেশে বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা বিএনপির সাম্প্রতিক কর্মকাণ্ডের সমালোচনা করেন এবং রাজনৈতিক সহিংসতা বন্ধের দাবি জানান।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সন্ধ্যা সাড়ে ৭টায় জিয়া মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন এবং পরে প্রশাসন ভবনের সামনে প্রতিবাদ সমাবেশে মিলিত হন। বক্তারা বলেন, নির্বাচনের আগে বিরোধী দল খুনের রাজনীতিকে উৎসাহিত করছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শহীদ শামসুজ্জোহা চত্বর থেকে বিক্ষোভ মিছিল করে ক্যাম্পাস প্রদক্ষিণ করেন। সমাবেশে বক্তারা বলেন, ব্যবসায়ী খুনে জড়িতদের দলীয় পরিচয় গোপন না করে সরাসরি দায়ী করা উচিত এবং তারেক রহমানকে এ ঘটনায় অবস্থান স্পষ্ট করতে হবে।

এছাড়া প্রগতিশীল ছাত্র সংগঠনগুলোর মোর্চা ‘গণতান্ত্রিক ছাত্র জোট’ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ করেছে।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

অ্যাপস্টেইন নথি, তারা মা’নুষে’র মাং’স খা’চ্ছিল- রিকো জিমেনেজ

২০০৯ সালের ঘটনা মেক্সিকোর মন্টেরিতে এক তরুণী মডেল, গ্যাব্রিয়েলা রিকো জিমেনেজ, হোটেলের সামনে কাঁপতে কাঁপতে এক ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা করেছিলেন। তিনি দাবি করেছিলেন,...

এপস্টেইন নথিতে কি শেখ হাসিনার নাম রয়েছে?

সম্প্রতি সামাজিক ও অনলাইন মিডিয়ায় একটি দাবি প্রচারিত হচ্ছে যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেফ্রি এপস্টিনের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কোনো গোপন বিষয়ে একমত হয়েছেন।...

Related Articles

ধর্মের টানে শোবিজ ছাড়লেন অভিনেত্রী নওবা

ছোটপর্দার উদীয়মান অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন অভিনয়জগত থেকে সরে দাঁড়ানোর...

“আরও অনেকের প্রাণ বাঁচাতেই খুন” — অভিযুক্ত যুবকের দাবি

পশ্চিমবঙ্গের বর্ধমানে এক হাতুড়ে চিকিৎসককে হত্যার ঘটনায় গ্রেফতার যুবক জীবন রুইদাস নিজের...

গফরগাঁওয়ে যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন,...

রমজানে অফিসের নতুন সময়সূচি

আসন্ন পবিত্র রমজান মাসে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য...