Home জাতীয় অপরাধ পুরান ঢাকায় প্রকাশ্যে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, যুবদলের ৪ নেতা গ্রেপ্তার
অপরাধ

পুরান ঢাকায় প্রকাশ্যে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, যুবদলের ৪ নেতা গ্রেপ্তার

Share
Share

ঢাকার পুরান মিটফোর্ড এলাকায় প্রকাশ্যে নৃশংসভাবে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার ঘটনায় পুলিশ ও র‍্যাব যৌথভাবে চারজনকে গ্রেপ্তার করেছে। নিহত ব্যক্তির নাম লাল চাঁদ ওরফে সোহাগ, বয়স ৩৯ বছর। বুধবার বিকেলে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড হাসপাতাল) এর ৩ নম্বর গেটসংলগ্ন পাকা রাস্তায় এ ঘটনা ঘটে। হত্যার সময়কার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোড়ন তৈরি হয়। ভিডিওতে দেখা যায়, হামলাকারীরা রাস্তার ওপর লাল চাঁদকে ঘিরে এলোপাতাড়ি কুপিয়ে যাচ্ছে। আহত অবস্থায় তিনি রাস্তায় পড়ে থাকলেও হামলাকারীরা পালানোর আগ পর্যন্ত কেউ এগিয়ে আসেনি।

আজ শুক্রবার ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে জানানো হয়, গ্রেপ্তার হওয়া চারজনের মধ্যে মাহমুদুল হাসান মহিন (৪১) ও তারেক রহমান রবিন (২২)–কে পুলিশ গ্রেপ্তার করেছে। রবিনের কাছ থেকে একটি বিদেশি পিস্তলও উদ্ধার করা হয়েছে। অপর দুই আসামিকে র‌্যাব গ্রেপ্তার করেছে। তবে তাঁদের নাম ও বিস্তারিত পরিচয় প্রকাশ করা হয়নি।

নিহত লাল চাঁদের বড় বোন কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা করেছেন। পুলিশ ঘটনাস্থল থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। ঢাকা মহানগর পুলিশ জানিয়েছে, ব্যবসায়িক দ্বন্দ্ব ও পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। তবে ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত অব্যাহত রয়েছে।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

অ্যাপস্টেইন নথি, তারা মা’নুষে’র মাং’স খা’চ্ছিল- রিকো জিমেনেজ

২০০৯ সালের ঘটনা মেক্সিকোর মন্টেরিতে এক তরুণী মডেল, গ্যাব্রিয়েলা রিকো জিমেনেজ, হোটেলের সামনে কাঁপতে কাঁপতে এক ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা করেছিলেন। তিনি দাবি করেছিলেন,...

এপস্টেইন নথিতে কি শেখ হাসিনার নাম রয়েছে?

সম্প্রতি সামাজিক ও অনলাইন মিডিয়ায় একটি দাবি প্রচারিত হচ্ছে যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেফ্রি এপস্টিনের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কোনো গোপন বিষয়ে একমত হয়েছেন।...

Related Articles

“আরও অনেকের প্রাণ বাঁচাতেই খুন” — অভিযুক্ত যুবকের দাবি

পশ্চিমবঙ্গের বর্ধমানে এক হাতুড়ে চিকিৎসককে হত্যার ঘটনায় গ্রেফতার যুবক জীবন রুইদাস নিজের...

গফরগাঁওয়ে যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন,...

বেলুচিস্তানে সপ্তাহব্যাপী অভিযানে ২১৬ জঙ্গি নিহত

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে চালানো সপ্তাহব্যাপী নিরাপত্তা অভিযানে ২১৬...

মিরপুরে একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার

রাজধানীর মিরপুর-১১ এলাকার ওয়াপদা বিহারী ক্যাম্পের একটি বাসা থেকে একই পরিবারের চার...