Home বিনোদন টেলিফিল্ম বাবার গুলিতে মা ও বোনের মৃত্যু, অলৌকিকভাবে বেঁচে যান বলিউড অভিনেতা
টেলিফিল্মবিনোদন

বাবার গুলিতে মা ও বোনের মৃত্যু, অলৌকিকভাবে বেঁচে যান বলিউড অভিনেতা

Share
Share

বলিউড অভিনেতা কমল সদানার জীবন যেন সিনেমার চিত্রনাট্যকে হার মানানো এক বাস্তবতা। রুপালি পর্দায় অভিষেক ঘটে ১৯৯২ সালে কাজলের বিপরীতে ‘বেখুদি’ ছবির মাধ্যমে। কিন্তু এই উত্থানের মাত্র দুই বছর আগেই, নিজের ২০তম জন্মদিনে সাক্ষী হয়েছিলেন এক হৃদয়বিদারক ঘটনার—বাবার গুলিতে নিহত হন তাঁর মা ও বোন। গুলি লাগে তাঁর নিজের গলাতেও। অলৌকিকভাবে বেঁচে যান কেবল তিনি।

ঘটনাটি ঘটে ১৯৯০ সালে। কমলের বাবা নেশাগ্রস্ত অবস্থায় হঠাৎই গুলিচালনা শুরু করেন পরিবারের ওপর। প্রথমে প্রাণ হারান তাঁর স্ত্রী ও কন্যা। এরপর ছেলের ওপরও গুলি চালান তিনি। গলা ভেদ করে গুলি বেরিয়ে গেলেও কোনো গুরুত্বপূর্ণ অঙ্গ স্পর্শ না করায় প্রাণে বেঁচে যান কমল। পরে তাঁর বাবা নিজেও আত্মহত্যা করেন।

এক সাক্ষাৎকারে সেই বিভীষিকাময় রাতের স্মৃতি তুলে ধরে কমল বলেন, “আমি যখন মা আর বোনকে হাসপাতালে নিয়ে যাচ্ছিলাম, তখনো বুঝিনি যে আমিও গুলিবিদ্ধ হয়েছি। আমার শার্টে রক্ত দেখে ডাক্তার প্রথম বুঝতে পারেন।” পরে স্ক্যান করে দেখা যায়, গুলি তাঁর গলার পাশ দিয়ে বেরিয়ে গেছে, কিন্তু কোনো স্নায়ু বা গুরুত্বপূর্ণ অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়নি।

অস্ত্রোপচারের পর যখন তিনি বাড়ি ফেরেন, তখনও ঘরের ভেতরে পড়ে ছিল পরিবারের মৃতদেহগুলো। অথচ আজও তিনি সেই বাড়িতেই বাস করছেন। নিজের এই বেঁচে যাওয়াকে অলৌকিক বলেই মনে করেন কমল। তাঁর ভাষায়, “আমি বিশ্বাস করি, এটা এমনি এমনি হয়নি—হয়তো আমাকে কিছু করার জন্যই বাঁচিয়ে রাখা হয়েছে।”

তবে এমন নির্মম ঘটনার পরও তিনি বাবা বা পরিবারের কারও প্রতি ঘৃণা রাখেননি। বরং তিনি মনে করেন, “একটি দুঃখজনক ঘটনাই পুরো পরিবারকে খারাপ মানুষ বানায় না। আমার বাবা খারাপ ছিলেন না। আমরা সবাই কোনো না কোনোভাবে ক্ষতবিক্ষত ছিলাম।”

কমল সদানার সেই দুঃসহ অতীত তাঁকে থামিয়ে রাখতে পারেনি। ঘটনার দুই বছর পরই সিনেমায় অভিষেক ঘটে তাঁর। নব্বইয়ের দশকে একাধিক চলচ্চিত্রে অভিনয় করার পাশাপাশি তিনি পরে পরিচালক ও প্রযোজক হিসেবেও কাজ করেন। তাঁর পরিচালনায় মুক্তি পায় ‘রোর: টাইগার্স অব দ্য সুন্দরবনস’ ও ‘ভিক্টোরিয়া নম্বর ২০৩’ নামের সিনেমা।

 

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

এপস্টেইন নথিতে কি শেখ হাসিনার নাম রয়েছে?

সম্প্রতি সামাজিক ও অনলাইন মিডিয়ায় একটি দাবি প্রচারিত হচ্ছে যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেফ্রি এপস্টিনের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কোনো গোপন বিষয়ে একমত হয়েছেন।...

টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা পাকিস্তানের

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে পাকিস্তান সরকারের দিকে তাকিয়ে ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বোর্ডের সঙ্গে আলোচনা শেষে শাহিন আফ্রিদিদের বিশ্বকাপ খেলার অনুমতি...

Related Articles

ধর্মের টানে শোবিজ ছাড়লেন অভিনেত্রী নওবা

ছোটপর্দার উদীয়মান অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন অভিনয়জগত থেকে সরে দাঁড়ানোর...

দামেস্কে নিজ বাসভবন থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার

সিরিয়ার প্রখ্যাত অভিনেত্রী হুদা শারাউইয়ের মরদেহ রাজধানী দামেস্কে তার নিজ বাসভবন থেকে...

‘চাকরির মন্দায় টিকটক করে ডলার কামানো স্বাভাবিক’

চাকরির বাজারে দীর্ঘস্থায়ী অনিশ্চয়তা এবং সীমিত কর্মসংস্থানের বাস্তবতায় শিক্ষিত তরুণদের ডিজিটাল প্ল্যাটফর্মভিত্তিক...

পরপুরুষের পাশে দাঁড়াতেও আপত্তি সাবেক অভিনেত্রীর

ভারতীয় বিনোদন জগতের সাবেক অভিনেত্রী ও ‘বিগ বস’ খ্যাত সানা খানের নতুন...