Home জাতীয় দুর্ঘটনা ঢাকায় ঘুমন্ত অবস্থায় আগুনে দগ্ধ একই পরিবারের ৫ জন
দুর্ঘটনা

ঢাকায় ঘুমন্ত অবস্থায় আগুনে দগ্ধ একই পরিবারের ৫ জন

Share
Share

রাজধানীর সূত্রাপুরে গভীর রাতে একটি বাসায় আগুনে দগ্ধ হয়েছেন একই পরিবারের পাঁচজন। এর মধ্যে শিশু, কিশোর ও নারীসহ পরিবারের সবাই দগ্ধ হন ঘুমন্ত অবস্থায়। বর্তমানে সবাইকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে, এবং প্রত্যেকের অবস্থাই আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে সূত্রাপুরের কাগজি টোলা এলাকার একটি পাঁচতলা ভবনের নিচতলায়। সেখানে এককক্ষে বসবাস করতেন রিকশাচালক মো. রিপন পেদা (৩৫) ও তাঁর পরিবার। আগুনে দগ্ধ হন রিপনের স্ত্রী মোছা. চাঁদনী (২৪), দুই ছেলে তামিম পেদা (১৬) ও রোকন পেদা (১৪) এবং এক বছর বয়সী কন্যাশিশু আয়েশা।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, দগ্ধ পাঁচজনেরই শরীরের বড় অংশ পুড়ে গেছে। রিপনের শরীরের ৬০ শতাংশ, চাঁদনীর ৪৫ শতাংশ, তামিমের ৪২ শতাংশ, রোকনের ৬০ শতাংশ এবং শিশু আয়েশার শরীরের ৬৩ শতাংশ পুড়ে গেছে। তাঁদের শ্বাসনালিও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

পরিবারটির আত্মীয় জাকির হোসেন জানান, আগুন লাগার সময় পরিবারের সবাই ঘুমিয়ে ছিলেন। হঠাৎ আগুন ছড়িয়ে পড়লে তাঁরা কেউ ঘর থেকে বের হতে পারেননি। স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান। আগুন কীভাবে লাগল, তা এখনও জানা যায়নি।

দগ্ধ মো. রিপনের গ্রামের বাড়ি পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায়। তিনি দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে সূত্রাপুরে বসবাস করছিলেন।

 

সূত্র: জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

এপস্টেইন নথিতে কি শেখ হাসিনার নাম রয়েছে?

সম্প্রতি সামাজিক ও অনলাইন মিডিয়ায় একটি দাবি প্রচারিত হচ্ছে যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেফ্রি এপস্টিনের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কোনো গোপন বিষয়ে একমত হয়েছেন।...

টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা পাকিস্তানের

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে পাকিস্তান সরকারের দিকে তাকিয়ে ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বোর্ডের সঙ্গে আলোচনা শেষে শাহিন আফ্রিদিদের বিশ্বকাপ খেলার অনুমতি...

Related Articles

ভারতে কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ১০

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে একটি কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত...

কানাডার সারে শহরে বাসভবনের বাইরে গুলিবর্ষণ: তিন ভারতীয় নাগরিক আটক

কানাডার ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশের সারে শহরে একটি বাসভবনের বাইরে গুলিবর্ষণের ঘটনায় তিন...

দামেস্কে নিজ বাসভবন থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার

সিরিয়ার প্রখ্যাত অভিনেত্রী হুদা শারাউইয়ের মরদেহ রাজধানী দামেস্কে তার নিজ বাসভবন থেকে...

দক্ষিণ সুদানে স্বর্ণখনি ধসে নিহত ১৩

দক্ষিণ সুদানের দক্ষিণ কর্দোফান রাজ্যে একটি স্বর্ণখনি ধসে অন্তত ১৩ জন খনি...