Home জাতীয় এসএসসি পরীক্ষায় দিনাজপুর বোর্ডে র ১৩টি বিদ্যালয়ে পাশ করেনি কেউ
জাতীয়মাধ্যমিকশিক্ষা

এসএসসি পরীক্ষায় দিনাজপুর বোর্ডে র ১৩টি বিদ্যালয়ে পাশ করেনি কেউ

Share
Share

দিনাজপুর শিক্ষা বোর্ডের ১৩টি বিদ্যালয়ের কেউই পাশ করতে পারেনি। এসএসসি পরীক্ষায় ১৩টি বিদ্যালয়ে ৯৮ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিলেন। দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মীর সাজ্জাদ আলী স্বাক্ষরিত এক পরিসংখ্যানে বৃহস্পতিবার দুপুর ২টায় এই তথ্য জানানো হয়েছে।

পরিসংখ্যানে দেখা যায়- চলতি বছর এই বোর্ডের পাশের হার দাঁড়িয়েছে ৬৭ দশমিক ০৩ শতাংশ। ১ লাখ ৮৫ হাজার ৬৭ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ১ লাখ ২২ হাজার ১৪৬ জন। এবারে এই শিাবোর্ডের অধীনে ১৩টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে কোনো শিক্ষার্থী পাশ করতে পারেনি, গত বছর যা ছিল ৪টি। আর শতভাগ পাশকৃত শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ৪৮টি, গত বছরে যা ছিল ৭৭টি।

বিদ্যালয়গুলো হলো- রংপুর জেলার পীরগাছা উপজেলার রতনপুর হাই স্কুলের ৪ জন পরীক্ষার্থী, পীরগঞ্জ উপজেলার ছোট উজিরপুর হাই স্কুল ৯ জন পরীক্ষার্থী, গাইবান্ধা জেলার গাঘাটা উপজেলার গুড়িদাহা হাই স্কুল ২৪ জন পরীক্ষার্থী, গোবিন্দগঞ্জ উপজেলার বিশ্বনাথপুর আদর্শ হাই স্কুল ৪ জন পরীক্ষার্থী, নীলফামারী জেলার ডিমলা উপজেলার শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাই স্কুল ৪ জন পরীক্ষার্থী, কুড়িগ্রাম সদর উপজেলার পূর্ব কুমারপুর আদর্শ হাই স্কুল ১ জন পরীক্ষার্থী, নার্গেশ্বরী উপজেলার পেইরাডাঙ্গা হাই স্কুল ১১ জন পরীক্ষার্থী, কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার নাজির মামুদ আদর্শ হাই স্কুল ৯ জন পরীক্ষার্থী, লালমনিরহাট সদর উপজেলার পশ্চিমবড়ুয়া রোটারী হাই স্কুল ৮ জন পরীক্ষার্থী, দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার সাতখামার হাই স্কুল ৮ জন পরীক্ষার্থী, ঠাকুরগাঁও সদর উপজেলার সেনুয়া হাই স্কুল ২ জন পরীক্ষার্থী,

জগন্নাথপুর হাই স্কুল ৪ জন পরীক্ষার্থী, পঞ্চগড় জেলার বোদা উপজেলার ডাবোর ভাঙ্গা হাই স্কুল ১০ জন জন পরীক্ষার্থী। প্রফেসর মো. তৌহিদুল ইসলাম ( দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান) বলেন, এবার সব বোর্ডের ফলাফল খারাপ। এরপরও এই বিষয়টি যাচাই করে দেখা হচ্ছে। আর যেসব বিদ্যালয় থেকে কেউই পাশ করতে পারেনি সেসব বিষয়ে তদন্ত করে, গ্রহণ করা হবে প্রয়োজনীয় ব্যবস্থা।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

শেরপুরে যাচ্ছেন জামায়াত আমির

শেরপুরে সাম্প্রতিক সংঘর্ষে নিহত জামায়াত নেতা মাওলানা রেজাউল করিমের কবর জিয়ারত ও পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করতে আজ রোববার (১ ফেব্রুয়ারি) শেরপুর সফরে...

সিলেটে এআই লার্নিং সেন্টার ও শিল্পায়নের প্রতিশ্রুতি মুক্তাদিরের

সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির সিলেটে একটি আধুনিক এআই লার্নিং সেন্টার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি...

Related Articles

আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর মামলা: সাবেক এমপি সাইফুলের মৃত্যুদণ্ড

জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে আশুলিয়ায়  সাতজনকে হত্যা ও ছয়জনের লাশ পোড়ানোর ঘটনায় মানবতাবিরোধী...

প্রভাবশালীরা কি অর্থের জোরে ‘এপস্টাইন দলিলসমূহকে’ গোপন রেখেছিলেন?

আন্তর্জাতিক অঙ্গনে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ‘এপস্টাইন ফাইল’—যুক্তরাষ্ট্রের অর্থশালী ও বিতর্কিত...

নওগাঁয় হাসপাতালের গেটে মিললো রাজস্ব কর্মকর্তার মরদেহ

নওগাঁর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সামনে থেকে জুনায়েদ সাকী (৩৭) নামে এক...

নোয়াখালীতে শিশুকে যৌ’ন নিপী’ড়নের চেষ্টার অভিযোগ, শিক্ষক আ’টক

নোয়াখালীর সদর উপজেলায় একটি মাদরাসায় অধ্যয়নরত পাঁচ বছর বয়সী এক শিশুকে যৌন...