Home আন্তর্জাতিক ভূমিকম্পে কাঁপলো ভারতের রাজধানী নয়াদিল্লি
আন্তর্জাতিক

ভূমিকম্পে কাঁপলো ভারতের রাজধানী নয়াদিল্লি

Share
Share

ভূমিকম্পে কেঁপে উঠলো ভারতের রাজধানী নয়াদিল্লি। এ ভূমিকম্প অনুভূত হয় স্থানীয় সময় বৃহস্পতিবার (১০ জুলাই) সকাল ৯টা ৪ মিনিটে । রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৪।

ভারতের জাতীয় ভূতত্ত্ব পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে, রাজধানী দিল্লি থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে হরিয়ানার ঝজ্জরে ছিল কম্পনের উৎসস্থল। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে কম্পনটি হয়েছে।

ভূমিকম্পে মেলেনি কোনো হতাহতের খবর। তবে দিল্লি এবং আশপাশের এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই ভয়ে বাড়ির বাইরে বেরিয়ে আসেন। এলাকাবাসীরা জানান, তাদের বাড়িতে ফ্যান এবং অন্য আসবাবপত্র কাঁপতে শুরু করেছিল।

দিল্লি সংলগ্ন উত্তরপ্রদেশের নয়ডা এবং হরিয়ানার গুরুগ্রামে রয়েছে প্রচুর অফিস। সেই এলাকাগুলোতেই কম্পন টের পাওয়া গেছে। ভূমিকম্পের সময় অফিসগুলোতে কম্পিউটার কেঁপে ওঠে বলে দাবি করছেন ওই এলাকার অফিসগুলোর কর্মীদের অনেকে। তারাও ভয়ে বহুতল অফিস ছেড়ে বাইরে বেরিয়ে আসেন।

সূত্র: আনন্দবাজার

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সিলেটে এআই লার্নিং সেন্টার ও শিল্পায়নের প্রতিশ্রুতি মুক্তাদিরের

সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির সিলেটে একটি আধুনিক এআই লার্নিং সেন্টার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি...

বাংলাদেশে ধেয়ে আসছে যে ভয়াবহ পরিবেশ বিপর্যয়

ক্রমাগত বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ধারাবাহিকতায় ২০৫০ সাল নাগাদ বিশ্বের সবচেয়ে চরম তাপপ্রবণ ছয়টি দেশের একটি হবে বাংলাদেশ—এমন সতর্কবার্তা দিয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নতুন এক...

Related Articles

হিন্দু-মুসলিম প্রেমের জেরে যুগলকে নৃশংসভাবে হত্যা

ভারতের উত্তর প্রদেশে আন্ত ধর্মীয় প্রেমের সম্পর্কের জেরে এক তরুণ-তরুণীকে হত্যার অভিযোগে...

ফোনে ব্লক করাকে কেন্দ্র করে বিলাসপুরে যুবক খুন, তরুণী গ্রেপ্তার

ভারতের ছত্তিশগড়ের বিলাসপুরে মোবাইল ফোনে যোগাযোগ বন্ধ করাকে কেন্দ্র করে এক যুবককে...

এপস্টেইন বিতর্কে নতুন করে আলোচনায় ‘পাম বিচ হাউস’ — নথিতে তারকাদের ছবি

যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের কিছু প্রকাশিত নথি ও ছবিকে ঘিরে...

প্রভাবশালীরা কি অর্থের জোরে ‘এপস্টাইন দলিলসমূহকে’ গোপন রেখেছিলেন?

আন্তর্জাতিক অঙ্গনে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ‘এপস্টাইন ফাইল’—যুক্তরাষ্ট্রের অর্থশালী ও বিতর্কিত...