Home জাতীয় অপরাধ কুষ্টিয়ায় আগ্নেয়াস্ত্রসহ আটক শীর্ষ সন্ত্রাসী
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

কুষ্টিয়ায় আগ্নেয়াস্ত্রসহ আটক শীর্ষ সন্ত্রাসী

Share
Share

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় সেনাবাহিনীর অভিযানে আটক করা হয়েছে দাউদ (৩০) নামে এক শীর্ষ সন্ত্রাসীকে।

বুধবার রাতে নিজ বাড়ি থেকে আটক করা হয় তাকে। অভিযানে উদ্ধার করা হয়েছে একটি দেশীয় শটগান, একটি তাজা কার্তুজ, একটি রামদা এবং একটি চোরাই মোবাইল।

আটককৃত দাউদ ভেড়ামারা উপজেলার উত্তর ভবানীপুর মুড়ির মিল সংলগ্ন এলাকার আজগর আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয় এক রাজনৈতিক দলের নেতা রাজনের সশস্ত্র ক্যাডার হিসেবে দীর্ঘদিন ধরে এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছিলেন দাউদ।

নিরাপত্তা বাহিনী সূত্রে জানা যায়, ধরমপুর ইউনিয়নে এক রাজনৈতিক দলের অভ্যন্তরীণ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। শক্তি প্রদর্শনের অংশ হিসেবে একটি পক্ষ সশস্ত্র সন্ত্রাসীদের জড়ো করছে, এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে কুষ্টিয়া সেনানিবাসের একটি দল।

অভিযানের সময় দাউদের বাড়ি ঘিরে ফেলে আটক করা হয় তাকে। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাড়ির চাতাল থেকে উদ্ধার করা হয় আগ্নেয়াস্ত্র ও অন্যান্য আলামত ।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রব তালুকদার জানান, ১৮৭৮ সালের অস্ত্র আইনের একটি মামলা রেকর্ড করা হয়েছে আটককৃত দাউদের বিরুদ্ধে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সিলেটে এআই লার্নিং সেন্টার ও শিল্পায়নের প্রতিশ্রুতি মুক্তাদিরের

সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির সিলেটে একটি আধুনিক এআই লার্নিং সেন্টার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি...

বাংলাদেশে ধেয়ে আসছে যে ভয়াবহ পরিবেশ বিপর্যয়

ক্রমাগত বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ধারাবাহিকতায় ২০৫০ সাল নাগাদ বিশ্বের সবচেয়ে চরম তাপপ্রবণ ছয়টি দেশের একটি হবে বাংলাদেশ—এমন সতর্কবার্তা দিয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নতুন এক...

Related Articles

হিন্দু-মুসলিম প্রেমের জেরে যুগলকে নৃশংসভাবে হত্যা

ভারতের উত্তর প্রদেশে আন্ত ধর্মীয় প্রেমের সম্পর্কের জেরে এক তরুণ-তরুণীকে হত্যার অভিযোগে...

ফোনে ব্লক করাকে কেন্দ্র করে বিলাসপুরে যুবক খুন, তরুণী গ্রেপ্তার

ভারতের ছত্তিশগড়ের বিলাসপুরে মোবাইল ফোনে যোগাযোগ বন্ধ করাকে কেন্দ্র করে এক যুবককে...

এপস্টেইন বিতর্কে নতুন করে আলোচনায় ‘পাম বিচ হাউস’ — নথিতে তারকাদের ছবি

যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের কিছু প্রকাশিত নথি ও ছবিকে ঘিরে...

প্রভাবশালীরা কি অর্থের জোরে ‘এপস্টাইন দলিলসমূহকে’ গোপন রেখেছিলেন?

আন্তর্জাতিক অঙ্গনে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ‘এপস্টাইন ফাইল’—যুক্তরাষ্ট্রের অর্থশালী ও বিতর্কিত...