Home Health বরগুনায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরো ২ জনের
Healthআঞ্চলিকজাতীয়

বরগুনায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরো ২ জনের

Share
Share

বরগুনায় ডেঙ্গুতে আক্রান্ত সাইফুল ইসলাম ও শেফালী বেগম নামে আরো দুজনের মৃত্যু হয়েছে।  বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (৭ জুলাই) সকালে মৃত্যু হয় সাইফুল ইসলামের। তিনি পাথরঘাটা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ইউনুস মোল্লার ছেলে।

অন্যজন বরগুনার বেতাগী উপজেলার শেফালী বেগম, মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।  সোমবার বরগুনা সিভিল সার্জন অফিসের সবশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় শুধু বরগুনা সদর হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি রোগীর সংখ্যা ৪৬ জন। জেলার বিভিন্ন হাসপাতালে আরো ভর্তি রয়েছেন ১৭ জন। এর মধ্যে আমতলীতে ১, বেতাগী ১, বামনা ৩, তালতলী ১ ও পাথরঘাটায় আক্রান্ত রোগীর সংখ্যা ১১ জন।

বরগুনা সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহ বলেন, দিন যত যাচ্ছে, ততই বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। তবে যারা রেফার্ড নিচ্ছেন বা বেসরকারি ক্লিনিকে টেস্ট করাচ্ছেন তাদের রিপোর্টগুলো যদি যোগ হতো তাহলে আক্রান্তের সংখ্যা আরো বাড়তো।

এ সময় স্থানীয়দের সচেতন হওয়ার পাশাপাশি তিনি জেলাজুড়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান এবং মশা নিধন কার্যক্রম জোরদারের আহ্বান জানান।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

বিশ্বের প্রথম জেন-জি প্রভাবিত নির্বাচন হচ্ছে বাংলাদেশে: রয়টার্স

আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন—যা আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর দৃষ্টিতে শুধু একটি ক্ষমতা বদলের লড়াই...

দাঁড়িপাল্লায় ভোট দিলে ‘জান্নাত অবধারিত’ – জামায়াত প্রার্থী

লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনের জামায়াত সমর্থিত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী এ আর হাফিজ উল্যার একটি বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে তীব্র আলোচনা...

Related Articles

ঢাকা-১৫ আসনের এক কেন্দ্রে এগিয়ে জামায়াত আমির

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগণনা শুরুর পর রাজধানীর গুরুত্বপূর্ণ আসনগুলোর দিকে নজর...

তারকাদের ভোট উৎসব

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের সাধারণ মানুষের পাশাপাশি শোবিজ অঙ্গনের তারকারাও উৎসবমুখর...

ভোট প্রদান করলেন সম্মানিত বিমান বাহিনীর প্রধান : সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্নের প্রত্যাশা

প্রতিনিধি ঢাকা, মোঃ ইউসুফ শেখ ভোট প্রদান করলেন সম্মানিত বিমান বাহিনী প্রধান...

দুপুর পর্যন্ত ভোটারদের মধ্যে যথেষ্ট উদ্দীপনা দেখছি : ইভার্স ইজাবস

ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান ইভার্স ইজাবস বলেছেন, দুপুর পর্যন্ত আমরা...