Home আন্তর্জাতিক ইসরায়েলি বোমা নিষ্ক্রিয়ের সময় নিহত হয়েছে ইরানের ২ বিপ্লবী গার্ড
আন্তর্জাতিক

ইসরায়েলি বোমা নিষ্ক্রিয়ের সময় নিহত হয়েছে ইরানের ২ বিপ্লবী গার্ড

Share
Share

গত মাসে ইসরায়েলি হামলার কবলে পড়া ইরানের পশ্চিমাঞ্চলীয় একটি এলাকায় রবিবার বিস্ফোরক নিষ্ক্রিয়ের সময় নিহত হয়েছেন ইরানের বিপ্লবী গার্ডের দুই সদস্য। এ তথ্য জানিয়েছে ইরানের গণমাধ্যম।

ইসলামী বিপ্লবী গার্ডের বরাত দিয়ে সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, খোররামবাদ এলাকায় রবিবার ইসরায়েলের হামলায় অবশিষ্ট বিস্ফোরক নিষ্ক্রিয় ও সরানোর সময় নিহত হয়েছেন বিপ্লবী গার্ডের দুই সদস্য। ১৩ জুন ইসরায়েলের বোমা হামলার পর ইসরায়েল ও ইরানের ১২ দিনের যুদ্ধ শুরু হয়েছিল।

ইসরায়েল দাবি করেছিল, ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ করতে তারা এ হামলা চালিয়েছিল। তবে তেহরান বরাবরই এই দাবি অস্বীকার করেছে।

ইরানে চালানো ইসরায়েলের হামলায় ইরানের সামরিক বাহিনীর শীর্ষ কমান্ডার, বিপ্লবী গার্ডসহ নিহত হন বেশ কয়েকজন পরমাণুবিজ্ঞানী। ইসরায়েলের হামলায় দেশটিতে নিহত হয়েছে অন্তত ৯০০ জন।

এদিকে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি শনিবার তেহরানে একটি ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিতে যুদ্ধের পর প্রথমবার প্রকাশ্যে আসেন। বৃহস্পতিবার দেশটি, যুদ্ধের প্রথম দিন থেকেই বন্ধ থাকা ইরানের আকাশসীমা পুনরায় চালু করার ঘোষণা দিয়েছে ।
সূত্র : এএফপি

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

বিশ্বের প্রথম জেন-জি প্রভাবিত নির্বাচন হচ্ছে বাংলাদেশে: রয়টার্স

আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন—যা আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর দৃষ্টিতে শুধু একটি ক্ষমতা বদলের লড়াই...

দাঁড়িপাল্লায় ভোট দিলে ‘জান্নাত অবধারিত’ – জামায়াত প্রার্থী

লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনের জামায়াত সমর্থিত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী এ আর হাফিজ উল্যার একটি বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে তীব্র আলোচনা...

Related Articles

বিশ্ববিদ্যালয় ছাত্রাবাসে বন্দুক হামলায় নিহত দুই শিক্ষার্থী

যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলিনা স্টেট ইউনিভার্সিটি–এর একটি ছাত্রাবাসে বন্দুক হামলার ঘটনায় দুই শিক্ষার্থী...

দুপুর পর্যন্ত ভোটারদের মধ্যে যথেষ্ট উদ্দীপনা দেখছি : ইভার্স ইজাবস

ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান ইভার্স ইজাবস বলেছেন, দুপুর পর্যন্ত আমরা...

আজ বাবরি মসজিদের নির্মাণকাজ শুরু হচ্ছে

পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গায় আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে...

চীনে সোনার খনিতে দুর্ঘটনা, নিহত ৭

চীনের পূর্বাঞ্চলীয় শ্যানডং প্রদেশের ঝাওইউয়ান শহরের একটি সোনার খনিতে ভয়াবহ দুর্ঘটনায় সাতজন...