Home আন্তর্জাতিক তালেবান সরকারকে স্বীকৃতি দিয়েছে রাশিয়া
আন্তর্জাতিক

তালেবান সরকারকে স্বীকৃতি দিয়েছে রাশিয়া

Share
Share

আফগানিস্তানের তালেবান সরকারকে স্বীকৃতি দিয়েছে রাশিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার (৩ জুলাই) এক বিবৃতিতে এ তথ্য জানায়। এই পদক্ষেপের মধ্য দিয়ে বিশ্বের প্রথম দেশ হিসেবে আফগানিস্তানের তালেবান সরকারকে স্বীকৃতি দিলো রাশিয়া। বার্তা সংস্থা এপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

মস্কোয় নিযুক্ত আফগানিস্তানের নতুন রাষ্ট্রদূতের পরিচয়পত্র গ্রহণ করেছে ক্রেমলিন। যা তালেবান সরকারকে আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক স্বীকৃতি দেয়ার একটি পদক্ষেপ। গত এপ্রিলেই রুশ সুপ্রিম কোর্ট সংগঠনটির ওপর থেকে সন্ত্রাসী তকমা তুলে নেয়। ধারণা করা হচ্ছে, কৌশলগত ও অর্থনৈতিক

কারণের পাশাপাশি আঞ্চলিক প্রভাব বজায় রাখতেই কাবুলের সাথে স্বাভাবিক সম্পর্ক করতে চাচ্ছে মস্কো। ২০২১ সালে আফগানিস্তান ক্ষমতায় আসার পর কোনো পশ্চিমা দেশ এখন পর্যন্ত তালেবান সরকারকে বৈধতা দেয়নি। মানবাধিকার লঙ্ঘন, নারী শিক্ষা বন্ধ, মৌলবাদী নীতিসহ একাধিক ইস্যুতে আন্তর্জাতিক মহলে তালেবান সরকারের বিতর্ক রয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

নাহিদ ইসলামের প্রার্থিতা বাতিল চেয়ে রিট

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা-১১ আসনে রাজনৈতিক উত্তাপ আরও বেড়েছে। দ্বৈত নাগরিকত্বের অভিযোগ এনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ...

“বেহেশতের টিকিট বিক্রি বন্ধ হয়ে গেছে: আমির খসরু

ধর্মের ভুল ব্যাখ্যা দিয়ে ভোটের রাজনীতি আর চলবে না—এমন মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, জনগণ এখন সচেতন...

Related Articles

দুপুর পর্যন্ত ভোটারদের মধ্যে যথেষ্ট উদ্দীপনা দেখছি : ইভার্স ইজাবস

ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান ইভার্স ইজাবস বলেছেন, দুপুর পর্যন্ত আমরা...

আজ বাবরি মসজিদের নির্মাণকাজ শুরু হচ্ছে

পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গায় আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে...

চীনে সোনার খনিতে দুর্ঘটনা, নিহত ৭

চীনের পূর্বাঞ্চলীয় শ্যানডং প্রদেশের ঝাওইউয়ান শহরের একটি সোনার খনিতে ভয়াবহ দুর্ঘটনায় সাতজন...

ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা

আজ বুধবার ১১ ফেব্রুয়ারি, ২০২৬ ইংরেজি। ২৮ মাঘ, ১৪৩২ বাংলা। ২৩ শাবান,...