Home আঞ্চলিক ব্রাহ্মণবাড়িয়ায় উদ্ধার হয়েছে যুবকের ঝুলন্ত মরদেহ
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

ব্রাহ্মণবাড়িয়ায় উদ্ধার হয়েছে যুবকের ঝুলন্ত মরদেহ

Share
Share

ব্রাহ্মণবাড়িয়ায় সদর মডেল থানা পুলিশ ফয়সাল আহমেদ (২৫) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে। ফয়সাল পূর্ব মেড্ডা এলাকার মৃত শেখ মোহাম্মদ এমদাদের ছেলে।

ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার পূর্ব মেড্ডায় নিজ শোবার ঘর থেকে সোমবার (২ জুলাই) রাত ১০টার দিকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

জানা গেছে, মৃত্যুর আগে ফয়সাল নিজের ফেসবুক ওয়ালে হৃদয়ভাঙা এক স্ট্যাটাস দেন। সেখানে তিনি লেখেন- ‘আমি আমার রবের কাছে একটাই চাওয়া সেটা হল তুমি। এই দুনিয়াতে এক সাথে থাকার ইচ্ছাটা অনেক দুজনের। কিন্তু দুজনের পরিবারের মানুষ গুলা বুঝলো না আহারে কষ্ট। তুমি আমার মুক্তা। অগোছানো ছেলেটা।’

এ স্ট্যাটাসের কিছুক্ষণ পর থেকেই খুঁজে পাওয়া যাচ্ছিল না তাকে । রাতের অন্ধকারে ঘরের দরজা ভেঙে ভিতরে ঢুকে স্বজনরা দেখতে পায় তার ঝুলন্ত দেহ । পরে থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার

করে। ফয়সালের ঘর থেকে একটি চিঠিও উদ্ধার করে পুলিশ। যেখানে প্রেমিকার তার প্রতি কিছু আবেগময় কথা লেখা ছিল । ফয়সালের পরিবারের সদস্যরা জানায়, দীর্ঘদিন ধরে এক তরুণীর সাথে তার প্রেমের সম্পর্ক ছিল। তবে পরিবারের সম্মতি না পাওয়ায় ফয়সাল মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন ।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাফফর হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রেমঘটিত হতাশা থেকেই ফয়সাল এই আত্মহননের পথ বেছে নিয়েছেন। সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হয়েছে মর্গে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ধর্মের টানে শোবিজ ছাড়লেন অভিনেত্রী নওবা

ছোটপর্দার উদীয়মান অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন অভিনয়জগত থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি শোবিজ ক্যারিয়ারের ইতি...

এপস্টেইন নথিতে উঠে এলো বলিউড নির্মাতা অনুরাগ কাশ্যপের নাম

কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে সংশ্লিষ্ট নথিতে এবার বলিউডের একজন পরিচিত চলচ্চিত্র নির্মাতার  নাম সামনে এসেছে। নথিতে থাকা কিছু ই-মেইলে ভারতীয় পরিচালক...

Related Articles

নতুন মন্ত্রীদের জন্য প্রস্তুত ৫০টি সরকারি গাড়ি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণার পর নতুন মন্ত্রিসভার সদস্যদের বরণ...

প্রচারণায় টাকা দেওয়ার ভিডিও ভাইরাল, ক্ষমা চাইলেন ব্যারিস্টার শাহরিয়ার

নির্বাচনী প্রচারণার সময় এক ব্যক্তিকে টাকা দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে...

জামায়াত প্রার্থী আমির হামজাকে জরিমানা, অনাদায়ে কারাদণ্ড

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কুষ্টিয়া–৩ (সদর) আসনের জামায়াত ইসলামীর প্রার্থী আমির হামজাকে...

ভোটকেন্দ্রে মোবাইল ব্যবহারের অনুমতি পেলেন ৫ শ্রেণির ব্যক্তি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটকেন্দ্রে মোবাইল ফোন বহন ও...