Home জাতীয় অপরাধ চোরাই স্বর্ণ পরে স্ত্রীর টিকটক, আটক স্বামী
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

চোরাই স্বর্ণ পরে স্ত্রীর টিকটক, আটক স্বামী

Share
Share

চুরি হওয়া গহনা পরে টিকটক করছিলেন স্ত্রী। সেটি দেখে কুমিল্লার দেবিদ্বার থানা পুলিশ তার স্বামী মো. সোহেল মিয়াকে গ্রেফতার করে।

আদালতের মাধ্যমে বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে তাকে কুমিল্লা কারাগারে পাঠানো হবে। এর আগে, বুধবার (২ জুলাই) ভোরে ঢাকার কামরাঙ্গীরচর এলাকা থেকে গ্রেফতার করা হয় সোহেল মিয়াকে ।

গ্রেফতারকৃত মো. সোহেল মিয়া কুমিল্লার মুরাদনগর উপজেলার চন্দ্রনাইল গ্রামের প্রয়াত আব্দুর রবের ছেলে।

দেবিদ্বার থানার উপপরিদর্শক (এসআই) মাজহারুল ইসলাম বলেন, বিভিন্ন সময় বিভিন্ন এলাকায় ভাড়া বাসায় থেকে মো. সোহেল মিয়া এলাকার সোনার দোকান চিহ্নিত করে তার সিন্ডিকেটের সহায়তায় চুরি করে আসছিলেন। তার স্ত্রী শাহীন আক্তার শাহীন টিকটক করতেন। সোহেলের মোবাইল ট্র্যাক করে দেখা যায়, তার স্ত্রী ওই চুরি করা সোনার গহনা পরে টিকটক করছিলেন। পরে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় সোহেলকে।

গত ১৬ মে দেবিদ্বার নিউমার্কেট কলেজ রোডের বারেক প্লাজার পূর্ব গলির খাদিজা শিল্পালয়ের স্বত্বাধিকারী মো. জাকির হোসেন জুমার নামাজ শেষে দোকান খুলতে গিয়ে দেখেন তার দোকানের তালা নেই। ভেতরে ঢুকে দেখেন ৪০ ভরি সোনার গহনা চুরি হয়ে গেছে।

ওইদিন সন্ধ্যায় চুরি করা সোনা কুমিল্লার ইপিজেডের একটি দোকানে বিক্রি করতে গিয়ে পুলিশের হাতে আটক হন আবু তাহের (৩০) ও তার স্ত্রী শারমিন আক্তার (২৫) । তাদের জিজ্ঞাসাবাদে মুরাদনগর থেকে সোনা চোর সিন্ডিকেটের প্রধান আবুল কাসেম আটক হন। আদালতে তাদের জবানবন্দিতে বেরিয়ে আসে ওই চোর সিন্ডিকেটের অপর সদস্য মো. সোহেল মিয়ার নাম।

দেবিদ্বার থানার ওসি শামসুদ্দীন মোহাম্মদ ইলিয়াছ জানান, সোহেলসহ সোনা চোরাচালানি চক্রের চার সদস্যকে আটক করা হয়েছে। সোহেলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আদালতের মাধ্যমে বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে তাকে কুমিল্লা কারাগারে পাঠানো  হবে ।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ধর্মের টানে শোবিজ ছাড়লেন অভিনেত্রী নওবা

ছোটপর্দার উদীয়মান অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন অভিনয়জগত থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি শোবিজ ক্যারিয়ারের ইতি...

এপস্টেইন নথিতে উঠে এলো বলিউড নির্মাতা অনুরাগ কাশ্যপের নাম

কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে সংশ্লিষ্ট নথিতে এবার বলিউডের একজন পরিচিত চলচ্চিত্র নির্মাতার  নাম সামনে এসেছে। নথিতে থাকা কিছু ই-মেইলে ভারতীয় পরিচালক...

Related Articles

৩০ টাকার জন্য স্ত্রীকে খুন করলেন স্বামী!

মাত্র ৩০ টাকা—সংসারের দৃষ্টিতে তুচ্ছ একটি অঙ্ক। অথচ সেই সামান্য অর্থ নিয়েই...

নতুন মন্ত্রীদের জন্য প্রস্তুত ৫০টি সরকারি গাড়ি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণার পর নতুন মন্ত্রিসভার সদস্যদের বরণ...

প্রচারণায় টাকা দেওয়ার ভিডিও ভাইরাল, ক্ষমা চাইলেন ব্যারিস্টার শাহরিয়ার

নির্বাচনী প্রচারণার সময় এক ব্যক্তিকে টাকা দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে...

জামায়াত প্রার্থী আমির হামজাকে জরিমানা, অনাদায়ে কারাদণ্ড

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কুষ্টিয়া–৩ (সদর) আসনের জামায়াত ইসলামীর প্রার্থী আমির হামজাকে...