Home আঞ্চলিক রাজধানীর ভাটারায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ হয়েছে ৪
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

রাজধানীর ভাটারায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ হয়েছে ৪

Share
Share

রাজধানীর ভাটারার নতুন বাজার এলাকায় নুরের চালা প্রাইমারি স্কুলের পাশের একটি টিনশেড বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়েছেন একই পরিবারের চারজন। দুর্ঘটনার পর দ্রুত তাদের উদ্ধার করে নিয়ে আসা হয় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে।

এই দুর্ঘটনা ঘটে বুধবার (২ জুলাই) রাতে। দগ্ধরা হলেন, মো. হালিম শেখ (৫০), মো. হানিফ শেখ (২৪), শিউলি বেগম (৪৫) ও রহিমা বেগম (৫০)। তাদের মধ্যে হালিম শেখ ও হানিফ শেখের অবস্থা আশঙ্কাজনক । চিকিৎসকরা জানিয়েছেন, তাদের শরীর প্রায় ৭০ শতাংশের ওপরে দগ্ধ হয়েছে।

জানা গেছে, সন্ধ্যা ৭টার দিকে রান্না করার সময় চুলায় আগুন দেওয়া মাত্রই গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে দগ্ধ হন ঐ চারজন। পরে দ্রুত উদ্ধার করে জাতীয় বার্নে নিয়ে আসা হয় তাদের । ভাটারার নতুন বাজারের নুরের চালা প্রাইমারি স্কুলের পাশে একটি টিনসেড বাসায় ভাড়া থাকতেন তারা।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসক শাওন বিন রহমান জানান, ভাটারা থেকে দুই নারীসহ মোট চারজন গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়ে আমাদের এখানে এসেছেন।

তাদের মধ্যে হালিম শেখ ও হানিফ শেখের শরীরের প্রায় ৭০ শতাংশের ওপরে দগ্ধ হয়েছে। আর শিউলি বেগম ও রহিমা বেগমের শরীরের ৪০ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক। তাদের শ্বাসনালীতেও দগ্ধ হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ধর্মের টানে শোবিজ ছাড়লেন অভিনেত্রী নওবা

ছোটপর্দার উদীয়মান অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন অভিনয়জগত থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি শোবিজ ক্যারিয়ারের ইতি...

এপস্টেইন নথিতে উঠে এলো বলিউড নির্মাতা অনুরাগ কাশ্যপের নাম

কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে সংশ্লিষ্ট নথিতে এবার বলিউডের একজন পরিচিত চলচ্চিত্র নির্মাতার  নাম সামনে এসেছে। নথিতে থাকা কিছু ই-মেইলে ভারতীয় পরিচালক...

Related Articles

নতুন মন্ত্রীদের জন্য প্রস্তুত ৫০টি সরকারি গাড়ি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণার পর নতুন মন্ত্রিসভার সদস্যদের বরণ...

প্রচারণায় টাকা দেওয়ার ভিডিও ভাইরাল, ক্ষমা চাইলেন ব্যারিস্টার শাহরিয়ার

নির্বাচনী প্রচারণার সময় এক ব্যক্তিকে টাকা দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে...

জামায়াত প্রার্থী আমির হামজাকে জরিমানা, অনাদায়ে কারাদণ্ড

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কুষ্টিয়া–৩ (সদর) আসনের জামায়াত ইসলামীর প্রার্থী আমির হামজাকে...

ভোটকেন্দ্রে মোবাইল ব্যবহারের অনুমতি পেলেন ৫ শ্রেণির ব্যক্তি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটকেন্দ্রে মোবাইল ফোন বহন ও...