Home আন্তর্জাতিক কাজাখস্তান জনসমক্ষে মুখ ঢেকে রাখা পোশাক পরা নিষিদ্ধ করেছে
আন্তর্জাতিক

কাজাখস্তান জনসমক্ষে মুখ ঢেকে রাখা পোশাক পরা নিষিদ্ধ করেছে

Share
Share

জনসমক্ষে মুখ ঢেকে রাখা পোশাক পরা নিষিদ্ধ ঘোষণা করেছে কাজাখস্তান সরকার। সোমবার (৩০ জুন) দেশটির প্রেসিডেন্ট কাসিম-জোমার্ট তোকায়েভ এ বিষয়ে একটি নতুন আইন স্বাক্ষর করেছেন।

এ আইনে স্পষ্টভাবে উল্লেখ করে বলা হয়েছে, এমন কোনো পোশাক পরা যাবে না যা ‘মুখ শনাক্তকরণে বাধার সৃষ্টি করে’ । তবে চিকিৎসাজনিত প্রয়োজন, খারাপ আবহাওয়া কিংবা ক্রীড়া কিংবা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণের ক্ষেত্রে ব্যতিক্রম নিয়ম ।

যদিও এই আইনে সরাসরি ধর্মীয় পোশাক কিংবা ইসলামিক পোশাকের নাম উল্লেখ করা হয়নি, তবুও এটি অনেকেই নিকাব কিংবা বোরকার মতো ইসলামিক মুখ ঢাকা পোশাকের বিরুদ্ধে পদক্ষেপ হিসেবে দেখছেন।

প্রেসিডেন্ট তোকায়েভ এর আগেও বলেছেন, ‘মুখ ঢেকে রাখার মতো কালো পোশাকের বদলে আমাদের জাতীয় ঐতিহ্য অনুযায়ী পোশাক পরা ভালো। আমাদের জাতিগত পরিচয় তুলে ধরে জাতীয় পোশাক, তাই সেগুলোর প্রচার-প্রসার প্রয়োজন।’

মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হলেও কাজাখস্তান সরকার নিজেকে ধর্মনিরপেক্ষ হিসেবে উপস্থাপন করে থাকে। এর আগেও একইভাবে মুখ ঢাকার পোশাকে নিষেধাজ্ঞা জারি করেছে মধ্য এশিয়ার দেশগুলো—উজবেকিস্তান, কিরগিজস্তান ও তাজিকিস্তান । একই দিনে এ আইনের পাশাপাশি আরও কিছু সামাজিক সংস্কারমূলক আইনও পাস হয়েছে।
সূত্র: রয়টার্স

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

হিন্দু-মুসলিম প্রেমের জেরে যুগলকে নৃশংসভাবে হত্যা

ভারতের উত্তর প্রদেশে আন্ত ধর্মীয় প্রেমের সম্পর্কের জেরে এক তরুণ-তরুণীকে হত্যার অভিযোগে মেয়েটির তিন ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটিকে প্রাথমিকভাবে ‘সম্মান রক্ষার নামে...

ফোনে ব্লক করাকে কেন্দ্র করে বিলাসপুরে যুবক খুন, তরুণী গ্রেপ্তার

ভারতের ছত্তিশগড়ের বিলাসপুরে মোবাইল ফোনে যোগাযোগ বন্ধ করাকে কেন্দ্র করে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে এক তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে এ...

Related Articles

বিশ্বের প্রথম জেন-জি প্রভাবিত নির্বাচন হচ্ছে বাংলাদেশে: রয়টার্স

আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশের...

স্বামীকে ফাঁদে ফেলে খুন, নববধূ গ্রেপ্তার

ভারতের রাজস্থানে বিয়ের মাত্র তিন মাসের মাথায় স্বামীকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগে এক...

কারাগারে রাজপাল যাদব

বলিউডের পর্দায় যার উপস্থিতি মানেই হাসির রোল, সেই জনপ্রিয় অভিনেতা রাজপাল যাদব...

দুর্নীতি মামলায় ইমরান খান ও বুশরা বিবির ১৭ বছরের কারাদণ্ড

পাকিস্তানের একটি বিশেষ আদালত তোশাখানা-২ দুর্নীতি মামলায় সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এবং...