Home আন্তর্জাতিক স্পেনে তাপদাহে মৃত্যু হয়েছে দুই জনের
আন্তর্জাতিক

স্পেনে তাপদাহে মৃত্যু হয়েছে দুই জনের

Share
Share

স্পেনের উত্তর-পূর্বাঞ্চলে ভয়াবহ তাপদাহে মারা গেছে দুজন। দেশটির দমকল কর্মীরা জানিয়েছে, দেশটির উত্তর-পূর্বাঞ্চলে দুটি মৃতদেহ খুঁজে পেয়েছেন তারা।

বার্তা সংস্থা এএফপি বার্সেলোনা থেকে জানিয়েছে, চলতি সপ্তাহে ইউরোপ জুড়ে চলমান তাপপ্রবাহ উচ্চ তাপমাত্রার রেকর্ড ভেঙে দিয়েছে। প্রাকৃতিক দুর্যোগটির কারণে বন্ধ করে দেওয়া হয়েছে স্কুল। তাপপ্রবাহের কারণে অগ্নিকাণ্ডের ঝুঁকি বৃদ্ধি পেয়েছে।

কসকো শহরের কাছে একটি অগ্নিকাণ্ডে ‘অগ্নিনির্বাপক কর্মীরা দুজনকে মৃত অবস্থায় পেয়েছেন’ বলে অগ্নিনির্বাপক ও জরুরি পরিষেবা কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে। অগ্নিকাণ্ডের সঠিক কারণ স্পষ্ট নয়, তবে পরিষেবা জানিয়েছে যে, সাম্প্রতিক তাপ, শুষ্ক পরিস্থিতি ও ঝড়ের কারণে সৃষ্ট তীব্র বাতাস আগুনের তীব্রতা বাড়িয়েছে।

অগ্নিকাণ্ডের সঠিক কারণ স্পষ্ট নয়, তবে পরিষেবা জানিয়েছে সাম্প্রতিক তাপ, শুষ্ক পরিস্থিতি ও ঝড়ের কারণে সৃষ্ট তীব্র বাতাস আগুনের তীব্রতা বাড়িয়েছে। কাতালোনিয়ার আঞ্চলিক প্রেসিডেন্ট সালভাদোর ইলা সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ জানান, ‘আগ্নিকাণ্ডের ফলে দুই ব্যক্তির মৃত্যুর খবর শুনে তিনি হতবাক’ হয়ে গিয়েছেন।

কয়েক ঘন্টা আগে, অঞ্চলটির পুলিশ দুই বছরের একটি ছেলের মৃত্যুর খবর জানিয়েছিল। শিশুটি কয়েক ঘন্টা ধরে রোদে পার্ক করা একটি গাড়িতে ছিল। তীব্র তাপ প্রবাহের মধ্যে রয়েছে স্পেন। অনেক জায়গায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস (১০৪ ডিগ্রি ফারেনহাইট) ছাড়িয়ে গেছে

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

হিন্দু-মুসলিম প্রেমের জেরে যুগলকে নৃশংসভাবে হত্যা

ভারতের উত্তর প্রদেশে আন্ত ধর্মীয় প্রেমের সম্পর্কের জেরে এক তরুণ-তরুণীকে হত্যার অভিযোগে মেয়েটির তিন ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটিকে প্রাথমিকভাবে ‘সম্মান রক্ষার নামে...

ফোনে ব্লক করাকে কেন্দ্র করে বিলাসপুরে যুবক খুন, তরুণী গ্রেপ্তার

ভারতের ছত্তিশগড়ের বিলাসপুরে মোবাইল ফোনে যোগাযোগ বন্ধ করাকে কেন্দ্র করে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে এক তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে এ...

Related Articles

বিশ্বের প্রথম জেন-জি প্রভাবিত নির্বাচন হচ্ছে বাংলাদেশে: রয়টার্স

আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশের...

স্বামীকে ফাঁদে ফেলে খুন, নববধূ গ্রেপ্তার

ভারতের রাজস্থানে বিয়ের মাত্র তিন মাসের মাথায় স্বামীকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগে এক...

কারাগারে রাজপাল যাদব

বলিউডের পর্দায় যার উপস্থিতি মানেই হাসির রোল, সেই জনপ্রিয় অভিনেতা রাজপাল যাদব...

দুর্নীতি মামলায় ইমরান খান ও বুশরা বিবির ১৭ বছরের কারাদণ্ড

পাকিস্তানের একটি বিশেষ আদালত তোশাখানা-২ দুর্নীতি মামলায় সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এবং...