Home আন্তর্জাতিক ইসরায়েলি হামলায় গাজায় নিহত হয়েছে আরও ১০৯ ফিলিস্তিনি
আন্তর্জাতিক

ইসরায়েলি হামলায় গাজায় নিহত হয়েছে আরও ১০৯ ফিলিস্তিনি

Share
Share

গত ২৪ ঘণ্টায় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত হয়েছেন কমপক্ষে ১০৯ জন ফিলিস্তিনি। গাজার মেডিকেল সূত্রগুলোর বরাতে প্রকশিত একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বুধবার (২ জুলাই) এ তথ্য জানা গেছে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করে বলেছেন, ৬০ দিনের একটি যুদ্ধবিরতির জন্য “প্রয়োজনীয় শর্ত” মেনে নিতে সম্মত হয়েছে ইসরায়েল।

নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে মঙ্গলবার (১ জুলাই) ট্রাম্প লেখেন, সব পক্ষের সঙ্গে মিলে গাজা যুদ্ধ বন্ধে কাজ করবে যুক্তরাষ্ট্র এবং হামাসকেও এই প্রস্তাব গ্রহণের আহ্বান জানাচ্ছি।

তবে এই ঘোষণার মধ্যেই গাজায় ইসরায়েলি হামলায় উত্তর ও দক্ষিণ গাজার বহু বসতঘর ধ্বংস হয়ে গেছে। এর মধ্যে পরবর্তী সপ্তাহে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফরও নির্ধারিত রয়েছে। ট্রাম্প বলেন, “এই যুদ্ধ শেষ করতে চান নেতানিয়াহু ”, যদিও ইসরায়েলি বাহিনী গাজায় হামলা আরও বাড়িয়েছে।

আল জাজিরা বলছে, মঙ্গলবার হামলার ঘটনাগুলোর মধ্যে সবচেয়ে মর্মান্তিক ছিল গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) পরিচালিত খাদ্যসাহায্য কেন্দ্রে হামলা। সেখানে ক্ষুধার্ত মানুষের ভিড়ের মধ্যে ইসরায়েলি সেনাদের গুলিতে নিহত হন কমপক্ষে ১৬ জন ।

গত মে মাসের শেষ থেকে জিএইচএফ-এর অধীনে সীমিত সাহায্য বিতরণ শুরু হওয়ার পর থেকে, প্রতিদিনই এরকম সহিংস হামলায় নিহত হয়েছেন প্রায় ৬০০ ফিলিস্তিনি। আর তাই এক যৌথ বিবৃতিতে জিএইচএফ বন্ধের দাবি জানিয়েছে ১৭০টির বেশি আন্তর্জাতিক সাহায্য সংস্থা ও এনজিও।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

৩০০ নির্বাচনী আসন- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: পঞ্চগড়ে বহুমুখী প্রতিদ্বন্দ্বিতা

হিমালয়ের কাঞ্চনজঙ্ঘা পর্বতমালার পাদদেশে অবস্থিত বাংলাদেশের সর্বউত্তরের জেলা পঞ্চগড়— ভৌগোলিক অবস্থানের মতোই রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ একটি এলাকা। রংপুর বিভাগের এই জেলায় রয়েছে দুটি সংসদীয়...

জুলাই গণহত্যার দায় স্বীকার করলেন জয়

বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় সম্প্রতি এক বক্তব্যে জুলাই আন্দোলনে প্রাণহানির প্রসঙ্গে মন্তব্য করে নতুন রাজনৈতিক আলোচনার জন্ম দিয়েছেন।...

Related Articles

কারাগারে রাজপাল যাদব

বলিউডের পর্দায় যার উপস্থিতি মানেই হাসির রোল, সেই জনপ্রিয় অভিনেতা রাজপাল যাদব...

দুর্নীতি মামলায় ইমরান খান ও বুশরা বিবির ১৭ বছরের কারাদণ্ড

পাকিস্তানের একটি বিশেষ আদালত তোশাখানা-২ দুর্নীতি মামলায় সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এবং...

ভারতে ৩ বোনের আত্মহত্যা , বেরিয়ে এলো নতুন রহস্য

ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদে নয়তলা ভবন থেকে লাফিয়ে তিন কিশোরী বোনের মৃত্যুর...

তিনতলা ভবন ধস, বহু মানুষ চাপা পড়ার আশঙ্কা

ভারতের রাজস্থান রাজ্যের কোটা শহরের তালওয়ান্দি এলাকায় একটি তিনতলা ভবন ধসে পড়ার...