Home আন্তর্জাতিক ইরান থেকে দেশে ফিরলেন ২৮ বাংলাদেশি
আন্তর্জাতিকজাতীয়

ইরান থেকে দেশে ফিরলেন ২৮ বাংলাদেশি

Share
Share

ইসরায়েলের সঙ্গে যুদ্ধের সময় ইরানে আটকা পড়া ২৮ বাংলাদেশি আজ মঙ্গলবার (১ জুলাই) সকাল সাড়ে সাতটায় দেশে পৌঁছেছেন । পাকিস্তান এবং দুবাই হয়ে দেশে ফিরেছেন আটকে পড়া বাংলাদেশিরা। তারা জানিয়েছেন যুদ্ধের অভিজ্ঞতা।

রাজধানীর গুলশানের বাসিন্দা সালেক আহমেদ ইরানে আটকে পড়ার ঘটনার বর্ননা দিয়ে জানান, ৬ জুন দুই সন্তান ও স্ত্রীকে নিয়ে গিয়েছিলেন ইরানের তেহরানে। উদ্দেশ্যে ভ্রমণ এবং চিকিৎসা। ১৩ জুন যখন ফিরবেন তখন শুরু হয় ইসরায়েলি হামলা। তেহরানে আটকা পড়েন। পররাষ্ট্র মন্ত্রণালয় এবং তেহরান-বাংলাদেশ দূতাবাসের সহায়তায় পাকিস্তান এবং দুবাই হয়ে পরিবার নিয়ে মঙ্গলবার সকালে দেশে ফিরেছেন।

আটকা পড়া আরও ২৭ বাংলাদেশি সালেক আহমেদের সাথে দেশে ফিরেছেন । বিভিন্ন প্রয়োজনে তারা ইরানে গিয়েছিলেন। দেশে ফিরে যুদ্ধের ভয়াবহ স্মৃতি তুলে ধরেছেন। পরিবারের সদস্যদের ফিরে পেয়ে আবেগ আপ্লুত স্বজনেরা। বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানিয়েছেন।

ইসরায়েল ইরানের সামরিক, পারমাণবিক এবং বেসামরিক স্থাপনায় গত ১৩ জুন ব্যাপক বিমান হামলা চালায়, তখন থেকেই শুরু হয় এ সংঘাত। পরে আমেরিকার মধ্যস্থতায় দুই দেশের মধ্যে কার্যকর হয়েছে যুদ্ধবিরতি ।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

স্ত্রীসহ বিমানের এমডি গ্রেপ্তার

রাজধানীর উত্তরা এলাকায় শিশু গৃহকর্মী নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ড. মো. সাফিকুর রহমান, তার স্ত্রী এবং...

ভূমিকম্পে কাঁপলো দেশ

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ৪.১ মাত্রার একটি হালকা ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ভোর ৪টা ৩৬ মিনিট ৪৬ সেকেন্ডে এ ভূকম্পন অনুভূত হয়। আবহাওয়া...

Related Articles

বিশ্বখ্যাত ব্রিটিশ র‍্যাপার সেন্ট্রাল সি ইসলাম গ্রহণ করেছেন

বিশ্বসংগীত অঙ্গনের আলোচিত ব্রিটিশ র‍্যাপার সেন্ট্রাল সি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ‘স্প্রিন্টার’...

ময়মনসিংহে গৃহবধূকে গলা কেটে হত্যা

ময়মনসিংহের ভালুকায় নিজ বসতঘর থেকে রাহিমা নামে এক গৃহবধূর গলা কাটা মরদেহ...

ভারতে ১৫ দিনে নিখোঁজ হয়েছে ৫০৯ জন নারী

ভারতের রাজধানী নয়াদিল্লিতে নিখোঁজের ঘটনায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। দিল্লি পুলিশের...

পাকিস্তানে মসজিদে ভয়াবহ আত্মঘাতী হামলা: আইএসের দায় স্বীকার

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের অদূরে একটি শিয়া মসজিদে জুমার নামাজের সময় সংঘটিত ভয়াবহ...