Home আঞ্চলিক শেরপুরে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ৫টি ব্যবসা প্রতিষ্ঠান
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

শেরপুরে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ৫টি ব্যবসা প্রতিষ্ঠান

Share
Share

শেরপুরের শ্রীবরদীতে অগ্নিকাণ্ডে ৫টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে।  উপজেলার ভেলুয়া ইউনিয়নের ঝগড়াারচর বাজারে সোমবার ভোর ৫টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হলো, মেসার্স মুরাদ স্টোরের মালিক মো. মুরাদুজ্জামান, মেসার্স অনু এন্টারপ্রাইজের মালিক শ্রী চৈতন্য মোদক ও শিহাব স্টোরের মালিক মনিরুজ্জামান।

ব্যবসায়ী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, দোকান ও গোডাউনে থাকা চাল, ডাল, ভূষি, খাদ্য পণ্য, কসমেটিক, তেল সহ বিভিন্ন মালামাল আগুনে পুড়েগেছে ।

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

শ্রীবরদী ফায়ার সার্ভিস অফিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. আশরাফ হোসেন এ বিষয়ে জানান, খবর পেয়ে শ্রীবরদী ও বকশিগঞ্জের ৩টি ইউনিট আগুন নেভাতে সক্ষম হয়। কিন্তু তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপণ করা সম্ভব হয়নি। তবে ধারণা করা হচ্ছে, ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ব্যবসায়ীরা।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

“১২ তারিখ জাতীয় পার্টির রাজনৈতিক জানাজা হবে ”

রংপুরে আয়োজিত এক নির্বাচনী জনসভায় জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ জাতীয় পার্টির বিরুদ্ধে তীব্র রাজনৈতিক ভাষায় সমালোচনা করেছেন। তিনি...

অ্যাপস্টেইন নথি, তারা মা’নুষে’র মাং’স খা’চ্ছিল- রিকো জিমেনেজ

২০০৯ সালের ঘটনা মেক্সিকোর মন্টেরিতে এক তরুণী মডেল, গ্যাব্রিয়েলা রিকো জিমেনেজ, হোটেলের সামনে কাঁপতে কাঁপতে এক ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা করেছিলেন। তিনি দাবি করেছিলেন,...

Related Articles

ধর্মের টানে শোবিজ ছাড়লেন অভিনেত্রী নওবা

ছোটপর্দার উদীয়মান অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন অভিনয়জগত থেকে সরে দাঁড়ানোর...

ভারতে কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ১০

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে একটি কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত...

গফরগাঁওয়ে যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন,...

রমজানে অফিসের নতুন সময়সূচি

আসন্ন পবিত্র রমজান মাসে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য...