Home আন্তর্জাতিক ইরান-ইসরায়েলের যুদ্ধবিরতির কারণে বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
আন্তর্জাতিক

ইরান-ইসরায়েলের যুদ্ধবিরতির কারণে বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম

Share
Share

মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর বিশ্ববাজারে উল্লেখযোগ্যভাবে কমে গেছে স্বর্ণের দাম। মঙ্গলবার (২৪ জুন) স্পট গোল্ডের দাম এক ধাক্কায় দেড় শতাংশ কমে দাঁড়ায় ৩,০১৬ ডলারে, যা ৯ জুনের পর সর্বনিম্ন মূল্য।

এর আগে দিনের এক পর্যায়ে স্বর্ণের দাম কমে গিয়েছিল সর্বোচ্চ দুই শতাংশ পর্যন্ত। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারের মূল্য ১.৮ শতাংশ হ্রাস পেয়ে ৩,৩৩৩ ডলারে দাঁড়িয়েছে।

বিশ্লেষকরা বলছেন, ইরান-ইসরায়েল যুদ্ধবিরতির ফলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমে আসায় বিনিয়োগকারীদের মধ্যে ঝুঁকিপূর্ণ সম্পদের প্রতি আগ্রহ বাড়ছে। নিরাপদ বিনিয়োগ হিসেবে পরিচিত স্বর্ণ থেকে বিনিয়োগকারীরা লাভের আশায় সরে এসে স্টক মার্কেট বা অন্যান্য ঝুঁকিপূর্ণ খাতে বিনিয়োগ শুরু করেছেন। ফলে হ্রাস পেয়েছে স্বর্ণের দাম।

তবে অর্থনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বিশ্বজুড়ে মুদ্রানীতির পরিবর্তন, সুদের হার ও রাজনৈতিক অনিশ্চয়তা পরিস্থিতির ওপর ভিত্তি করেই স্বর্ণের বাজারে আবারও ওঠানামা দেখা যেতে পারে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

“১২ তারিখ জাতীয় পার্টির রাজনৈতিক জানাজা হবে ”

রংপুরে আয়োজিত এক নির্বাচনী জনসভায় জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ জাতীয় পার্টির বিরুদ্ধে তীব্র রাজনৈতিক ভাষায় সমালোচনা করেছেন। তিনি...

অ্যাপস্টেইন নথি, তারা মা’নুষে’র মাং’স খা’চ্ছিল- রিকো জিমেনেজ

২০০৯ সালের ঘটনা মেক্সিকোর মন্টেরিতে এক তরুণী মডেল, গ্যাব্রিয়েলা রিকো জিমেনেজ, হোটেলের সামনে কাঁপতে কাঁপতে এক ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা করেছিলেন। তিনি দাবি করেছিলেন,...

Related Articles

এপস্টেইন নথিতে উঠে এলো বলিউড নির্মাতা অনুরাগ কাশ্যপের নাম

কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে সংশ্লিষ্ট নথিতে এবার বলিউডের একজন পরিচিত...

ভারতে কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ১০

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে একটি কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত...

তিন বোনের আত্মহত্যা, নেপথ্যে কী?

ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদে তিন কিশোরী বোনের মৃত্যুকে ঘিরে শোক ও প্রশ্ন—দুটিই...

“আরও অনেকের প্রাণ বাঁচাতেই খুন” — অভিযুক্ত যুবকের দাবি

পশ্চিমবঙ্গের বর্ধমানে এক হাতুড়ে চিকিৎসককে হত্যার ঘটনায় গ্রেফতার যুবক জীবন রুইদাস নিজের...