Home জাতীয় অপরাধ মহানবীকে (স.) নিয়ে কটুক্তি করায়, জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
অপরাধজাতীয়

মহানবীকে (স.) নিয়ে কটুক্তি করায়, জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

Share
Share

হযরত মুহাম্মদ (স.)- কে কটুক্তির অপরাধে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কর্তৃপক্ষ সাময়িক বহিষ্কার করেছে এক শিক্ষার্থীকে ।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে সোমবার (৩০ জুন) সকালে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃত ওই শিক্ষার্থীর নাম তৌফিক ইসলাম নাবিল। তিনি বিশ্ববিদ্যালয়ের ৫০ ব্যাচের (২০২০-২১ শিক্ষাবর্ষ) ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, তৌফিক ইসলাম নাবিল সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটুক্তি করে বাংলাদেশের দণ্ডবিধির ২৯৫(ক) ধারা অনুযায়ী ধর্মীয় অনুভূতিতে আঘাত করায় জাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী শৃঙ্খলা সংক্রান্ত অধ্যাদেশ ২০১৮-এর ধারা ২(গ) অনুযায়ী ‘অসদাচরণ’-এর অভিযোগে তদন্ত করে সুপারিশসহ তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী শৃঙ্খলা সংক্রান্ত অধ্যাদেশ ২০১৮-এর ধারা ৪(১) (ক) অনুযায়ী সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মো. শামছুল আলমের নেতৃত্বে গঠন করা হয়েছে একটি তদন্ত কমিটি।

এতে আরও বলা হয়, অধ্যাদেশের ধারা ৪(১) (খ) অনুযায়ী উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান শিক্ষার্থী তৌফিক ইসলাম নাবিলকে সাময়িক বহিষ্কার করেছেন এই বিশ্ববিদ্যালয় হতে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

“১২ তারিখ জাতীয় পার্টির রাজনৈতিক জানাজা হবে ”

রংপুরে আয়োজিত এক নির্বাচনী জনসভায় জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ জাতীয় পার্টির বিরুদ্ধে তীব্র রাজনৈতিক ভাষায় সমালোচনা করেছেন। তিনি...

অ্যাপস্টেইন নথি, তারা মা’নুষে’র মাং’স খা’চ্ছিল- রিকো জিমেনেজ

২০০৯ সালের ঘটনা মেক্সিকোর মন্টেরিতে এক তরুণী মডেল, গ্যাব্রিয়েলা রিকো জিমেনেজ, হোটেলের সামনে কাঁপতে কাঁপতে এক ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা করেছিলেন। তিনি দাবি করেছিলেন,...

Related Articles

ধর্মের টানে শোবিজ ছাড়লেন অভিনেত্রী নওবা

ছোটপর্দার উদীয়মান অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন অভিনয়জগত থেকে সরে দাঁড়ানোর...

“আরও অনেকের প্রাণ বাঁচাতেই খুন” — অভিযুক্ত যুবকের দাবি

পশ্চিমবঙ্গের বর্ধমানে এক হাতুড়ে চিকিৎসককে হত্যার ঘটনায় গ্রেফতার যুবক জীবন রুইদাস নিজের...

গফরগাঁওয়ে যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন,...

রমজানে অফিসের নতুন সময়সূচি

আসন্ন পবিত্র রমজান মাসে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য...