Home আঞ্চলিক ভোলায় গোখরার এক ছোবলেই প্রাণ গেল বৃদ্ধের 
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

ভোলায় গোখরার এক ছোবলেই প্রাণ গেল বৃদ্ধের 

Share
Share

ভোলায় মনপুরা উপজেলায় বিষাক্ত গোখরা সাপের কামড়ে মৃত্যু হয়েছে মো. ইউনুস বেপারি নামে এক বৃদ্ধের।

মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রোববার (২৯ জুন) রাত সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়। মৃত ইউনুস বেপারির বাড়ি ওই উপজেলার হাজিরহাট ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের হাজিরচর গ্রামে।

জানা গেছে, রোববার রাতে এশার নামাজ আদায়ের জন্য মাসজিদে যাওয়ার উদ্দেশ্যে আনিস বেপারি বসতঘর থেকে বেরিয়ে দরজার সামনে রাখা জুতা পায়ে দিচ্ছিলেন । এ সময় অন্ধকারে একটি বিষধর গোখরা সাপ তার পায়ে কামড় দেয়।

চিৎকার দিলে স্বজনরা এসে দেখেন সাপটি দরজার পাশে পেঁচিয়ে বসে আছে। পরে তারা সাপটিকে পিটিয়ে মেরে ফেলেন। এরপর উদ্ধার করে তাকে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে রাত সাড়ে ১১টার দিকে মারা যান তিনি। এছাড়া মৃত সাপটিকেও সঙ্গে করে হাসপাতালে নেয়া হয়।

মনপুরা থানার ওসি  মো. আহসান কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

অ্যাপস্টেইন নথি, তারা মা’নুষে’র মাং’স খা’চ্ছিল- রিকো জিমেনেজ

২০০৯ সালের ঘটনা মেক্সিকোর মন্টেরিতে এক তরুণী মডেল, গ্যাব্রিয়েলা রিকো জিমেনেজ, হোটেলের সামনে কাঁপতে কাঁপতে এক ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা করেছিলেন। তিনি দাবি করেছিলেন,...

এপস্টেইন নথিতে কি শেখ হাসিনার নাম রয়েছে?

সম্প্রতি সামাজিক ও অনলাইন মিডিয়ায় একটি দাবি প্রচারিত হচ্ছে যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেফ্রি এপস্টিনের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কোনো গোপন বিষয়ে একমত হয়েছেন।...

Related Articles

ধর্মের টানে শোবিজ ছাড়লেন অভিনেত্রী নওবা

ছোটপর্দার উদীয়মান অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন অভিনয়জগত থেকে সরে দাঁড়ানোর...

ভারতে কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ১০

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে একটি কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত...

গফরগাঁওয়ে যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন,...

রমজানে অফিসের নতুন সময়সূচি

আসন্ন পবিত্র রমজান মাসে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য...