Home জাতীয় অপরাধ চট্টগ্রামের ‘শীর্ষ সন্ত্রাসী’ ৩৫ মামলার আসামি বার্মা সবুজ আটক
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

চট্টগ্রামের ‘শীর্ষ সন্ত্রাসী’ ৩৫ মামলার আসামি বার্মা সবুজ আটক

Share
Share

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকার ত্রাস হিসেবে পরিচিত তালিকাভুক্ত ‘শীর্ষ সন্ত্রাসী’ মো. সবুজ ওরফে বার্মা সবুজকে (৩৬) পুলিশ গ্রেপ্তার করেছে। হত্যা, চাঁদাবাজি, জমি দখলসহ অস্ত্র আইনে তার বিরুদ্ধে রয়েছে প্রায় ৩৫টি মামলা।

বায়েজিদ বোস্তামী থানার ওসি মোহাম্মদ কামরুজ্জামান রোববার (২৯জুন) বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার দিবাগত রাতে নগরীর হিলভিউ এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে। এ সময় তার দুই সহযোগী সুমন খান (৩৮) ও মো. জনিকেও (৩১) আটক করা হয়।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে বার্মা সবুজ বায়েজিদ, পাঁচলাইশ, খুলশীসহ আশপাশের এলাকায় সন্ত্রাসী তৎপরতা চালিয়ে আসছিল। তার নেতৃত্বে একটি সংঘবদ্ধ চক্র নির্মাণাধীন ভবন থেকে চাঁদা আদায়, জমি দখল এবং রাজনৈতিক ছত্রছায়ায় আধিপত্য বিস্তার করত।

পুলিশ আরও জানায়, বার্মা সবুজকে গত বছরের ২৫ নভেম্বর হাটহাজারীর কুয়াইশ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছিল। সে সময় তিনি কিছুদিন কারাভোগের পর জামিনে মুক্তি পেয়ে আবারও জড়িয়ে পড়েন অপরাধ কর্মকাণ্ডে।

জানা গেছে, বার্মা সবুজের পাঁচ ভাইয়ের সবাই এলাকায় বিভিন্ন অপরাধের সাথে জড়িত। বড় ভাই সামশু ওরফে বার্মা সামশুর বিরুদ্ধে ১২টি মামলা রয়েছে।

সবুজের বিরুদ্ধে ৩৫টি, বার্মা সাইফুলের নামে ২০টি এবং ফাহিমের নামে রয়েছে একটি মামলা। সবচেয়ে ছোট ভাই শাহিনের নামে এখনো কোনো মামলা না থাকলেও সেও বড় ভাইদের সঙ্গে চলাফেরা করে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

ওসি মোহাম্মদ কামরুজ্জামান জানান, বার্মা সবুজের নেতৃত্বে গত ২৭ জুন রাতে একটি সন্ত্রাসী দল বায়েজিদ এলাকার মো. ইউসুফের বাসায় হামলা চালায়। আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র প্রদর্শন করে ভয়ভীতি ছড়ায় তারা এবং ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। এ ঘটনায় পরদিন থানায় মামলা হলে রাতেই অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় তাকে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

অ্যাপস্টেইন নথি, তারা মা’নুষে’র মাং’স খা’চ্ছিল- রিকো জিমেনেজ

২০০৯ সালের ঘটনা মেক্সিকোর মন্টেরিতে এক তরুণী মডেল, গ্যাব্রিয়েলা রিকো জিমেনেজ, হোটেলের সামনে কাঁপতে কাঁপতে এক ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা করেছিলেন। তিনি দাবি করেছিলেন,...

এপস্টেইন নথিতে কি শেখ হাসিনার নাম রয়েছে?

সম্প্রতি সামাজিক ও অনলাইন মিডিয়ায় একটি দাবি প্রচারিত হচ্ছে যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেফ্রি এপস্টিনের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কোনো গোপন বিষয়ে একমত হয়েছেন।...

Related Articles

ধর্মের টানে শোবিজ ছাড়লেন অভিনেত্রী নওবা

ছোটপর্দার উদীয়মান অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন অভিনয়জগত থেকে সরে দাঁড়ানোর...

“আরও অনেকের প্রাণ বাঁচাতেই খুন” — অভিযুক্ত যুবকের দাবি

পশ্চিমবঙ্গের বর্ধমানে এক হাতুড়ে চিকিৎসককে হত্যার ঘটনায় গ্রেফতার যুবক জীবন রুইদাস নিজের...

গফরগাঁওয়ে যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন,...

রমজানে অফিসের নতুন সময়সূচি

আসন্ন পবিত্র রমজান মাসে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য...