Home আন্তর্জাতিক এভিন কারাগারে ইসরাইলি হামলায় নিহত হয়েছে ৭১ জন : ইরান
আন্তর্জাতিক

এভিন কারাগারে ইসরাইলি হামলায় নিহত হয়েছে ৭১ জন : ইরান

Share
Share

গত সপ্তাহে ইসরাইলের বিমান হামলায় তেহরানের এভিন কারাগারে ৭১ জন নিহত হয়েছে বলে ইরানের বিচার বিভাগ জানিয়েছে। ইরান ও ইসরাইল ১২ দিনের যুদ্ধ শেষে, যুদ্ধবিরতি ঘোষণার কয়েকদিন পর রোববার এ তথ্য জানানো হয়েছে ।

তেহরানের উত্তরে অবস্থিত কড়া নিরাপত্তা বেষ্টিত বিশাল এভিন কারাগারে গত সোমবারের ওই হামলায় প্রশাসনিক ভবনের একটি অংশ ধ্বংস হয়ে যায়। মানবাধিকার সংগঠনগুলো বলছে, দেশটির রাজনৈতিক ব্যক্তি ও বিদেশি নাগরিকরা এ কারাগারে বন্দি রয়েছেন।

তেহরোন থেকে এএফপি জানায়, বিচার বিভাগের মুখপাত্র আসগর জাহাঙ্গীর বলেন, সরকারি হিসাব অনুযায়ী, এভিন কারাগারে চালানো হামলায় নিহত হয়েছেন ৭১ জন । নিহতদের মধ্যে ছিলেন কারাগারের প্রশাসনিক কর্মী, প্রহরী, বন্দি, বন্দিদের সঙ্গে সাক্ষাৎ করতে আসা আত্মীয়স্বজন এবং পার্শ্ববর্তী এলাকার সাধারণ মানুষ। বিচার বিভাগ থেকে প্রকাশিত ছবিতে দেখা যায়, কারাগারের বিভিন্ন কক্ষের দেয়াল ধ্বংস হয়ে গেছে, কোথাও  ছাদ ধসে পড়েছে এবং ভবনের ধ্বংসাবশেষ

ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। বিচার বিভাগ জানায়, এভিন কারাগারের চিকিৎসাকেন্দ্র ও সাক্ষাৎকার কক্ষগুলো এই হামলার মূল লক্ষ্য ছিল। হামলার পরদিন মঙ্গলবার বিচার বিভাগ জানায়, এভিন কারাগার থেকে বন্দিদের

অন্য জায়গায় সরিয়ে নিয়েছে কারা কর্তৃপক্ষ । তবে কতজন বন্দিকে সরানো হয়েছে বা কাদের সরানো হয়েছে, তা উল্লেখ করা হয়নি। উল্লেখ্য, শান্তিতে নোবেলজয়ী নার্গিস মোহাম্মদি ও কয়েকজন ফরাসি নাগরিকসহ অন্যান্য বিদেশিরা এভিন কারাগারে বন্দি ছিলেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

অ্যাপস্টেইন নথি, তারা মা’নুষে’র মাং’স খা’চ্ছিল- রিকো জিমেনেজ

২০০৯ সালের ঘটনা মেক্সিকোর মন্টেরিতে এক তরুণী মডেল, গ্যাব্রিয়েলা রিকো জিমেনেজ, হোটেলের সামনে কাঁপতে কাঁপতে এক ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা করেছিলেন। তিনি দাবি করেছিলেন,...

এপস্টেইন নথিতে কি শেখ হাসিনার নাম রয়েছে?

সম্প্রতি সামাজিক ও অনলাইন মিডিয়ায় একটি দাবি প্রচারিত হচ্ছে যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেফ্রি এপস্টিনের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কোনো গোপন বিষয়ে একমত হয়েছেন।...

Related Articles

এপস্টেইন নথিতে উঠে এলো বলিউড নির্মাতা অনুরাগ কাশ্যপের নাম

কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে সংশ্লিষ্ট নথিতে এবার বলিউডের একজন পরিচিত...

ভারতে কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ১০

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে একটি কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত...

তিন বোনের আত্মহত্যা, নেপথ্যে কী?

ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদে তিন কিশোরী বোনের মৃত্যুকে ঘিরে শোক ও প্রশ্ন—দুটিই...

“আরও অনেকের প্রাণ বাঁচাতেই খুন” — অভিযুক্ত যুবকের দাবি

পশ্চিমবঙ্গের বর্ধমানে এক হাতুড়ে চিকিৎসককে হত্যার ঘটনায় গ্রেফতার যুবক জীবন রুইদাস নিজের...