Home আঞ্চলিক বগুড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ঘটল ট্রাক চালক ও গৃহবধূর
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ঘটল ট্রাক চালক ও গৃহবধূর

Share
Share

বগুড়ার কাহালু ও সোনাতলায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন এক ট্রাকচালক ও এক গৃহবধূ। এসব ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

কাহালু উপজেলার বিবিরপুকুর বাজারের পশ্চিমে বগুড়া-নওগাঁ মহাসড়কে রবিবার (২৯ জুন) সকালে আম ভর্তি দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই এক ট্রাকচালক নিহত হন । নিহতের নাম আলতাফ হোসেন (৪৮)। তিনি টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলার হেইননগর গ্রামের নুসুম উদ্দিন বেপারীর পুত্র।

এ দুর্ঘটনায় বিপরীতমুখী ট্রাকের চালক আজমল হোসেন (৩৫) ও হেলপার রাশেদ (১৫) আহত হন। কাহালু থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

এ বিষয়ে কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) নিতাই চন্দ্র সরকার জানান, দুই দিক থেকে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মারা যান ট্রাক চালক আলতাফ হোসেন । অন্যদের চিকিৎসা চলছে।

একই দিন দুপুর দেড়টার দিকে সোনাতলা উপজেলার উত্তর বয়রা চরপাড়া এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ হারান এক গৃহবধূ। নিহতের নাম মঞ্জিলা বেগম। তিনি ওই এলাকার ছাত্তার আলীর স্ত্রী।

সোনাতলা থানার ওসি মিলাদুন্নবী জানান, বাড়ির সামনে রাস্তা পার হওয়ার সময় একটি মোটরসাইকেল ধাক্কা দেয় মঞ্জিলা বেগমকে । এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

এ ঘটনায় মোটরসাইকেল চালকসহ যানটি আটক করে স্থানীয়রা পুলিশের হাতে তুলে দেন । তিনি জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে ।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

অ্যাপস্টেইন নথি, তারা মা’নুষে’র মাং’স খা’চ্ছিল- রিকো জিমেনেজ

২০০৯ সালের ঘটনা মেক্সিকোর মন্টেরিতে এক তরুণী মডেল, গ্যাব্রিয়েলা রিকো জিমেনেজ, হোটেলের সামনে কাঁপতে কাঁপতে এক ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা করেছিলেন। তিনি দাবি করেছিলেন,...

এপস্টেইন নথিতে কি শেখ হাসিনার নাম রয়েছে?

সম্প্রতি সামাজিক ও অনলাইন মিডিয়ায় একটি দাবি প্রচারিত হচ্ছে যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেফ্রি এপস্টিনের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কোনো গোপন বিষয়ে একমত হয়েছেন।...

Related Articles

ধর্মের টানে শোবিজ ছাড়লেন অভিনেত্রী নওবা

ছোটপর্দার উদীয়মান অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন অভিনয়জগত থেকে সরে দাঁড়ানোর...

ভারতে কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ১০

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে একটি কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত...

গফরগাঁওয়ে যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন,...

রমজানে অফিসের নতুন সময়সূচি

আসন্ন পবিত্র রমজান মাসে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য...