Home জাতীয় সাভার থেকে উদ্ধার হয়েছে এইচএসসি পরীক্ষা দিতে গিয়ে নিখোঁজ মাহিরা
জাতীয়

সাভার থেকে উদ্ধার হয়েছে এইচএসসি পরীক্ষা দিতে গিয়ে নিখোঁজ মাহিরা

Share
Share

র‍্যাব-৪ , এইচএসসি পরীক্ষার জন্য বাসা থেকে বেরিয়ে নিখোঁজ হওয়া শিক্ষার্থী মাহিরা বিনতে মারুফকে উদ্ধার করেছে। রাজধানীর সাভার এলাকা থেকে রোববার (২৯ জুন) দিবাগত রাতে তাকে উদ্ধার করা হয় বলে  জানায় র‍্যাব।

এর আগে, রোববার সকাল ৮টার দিকে এইচএসসি পরীক্ষার জন্য ভাটারা এলাকার বাসা থেকে বেরিয়ে মিরপুর সরকারি বাঙলা কলেজের শিক্ষার্থী মাহিরা বিনতে মারুফ নিখোঁজ হন।

পরিবার সূত্রে জানা যায়, রোববার দুপুর ১টার দিকে তার পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল। কিন্তু মাহিরা বাড়ি না ফেরায় উদ্বিগ্ন হয়ে পরীক্ষা কেন্দ্রে খোঁজ নিতে যায় পরিবার। সেখানকার কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে তারা জানতে পারেন, মাহিরা ওই দিন পরীক্ষা কেন্দ্রে উপস্থিতই হননি।

এ ঘটনায় মাহিরার পরিবার রোববার সন্ধ্যার দিকে রাজধানীর ভাটারা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে। এরপর থেকেই আইনশৃঙ্খলা বাহিনী তার খোঁজে তৎপরতা শুরু করে ।

উদ্ধার হওয়ার পর র‍্যাবের কাছে মাহিরা জানান, পরীক্ষা দিতে সকাল ৮টায় বাসা থেকে বের হোন তিনি। কিছুক্ষণ পরই একজন মহিলা তার সঙ্গে কথা বলতে আসেন। কথা বলার এক পর্যায়ে তার নাকের সামনে কিছু একটা ধরলে তিনি অজ্ঞান হয়ে পড়েন। পরে জ্ঞান ফিরে নিজেকে অজানা স্থানে দেখতে পান মাহিরা। সেখানে কলেজ ড্রেস পাল্টে ফেলতে তাকে একটি সাধারণ পোশাক দেওয়া হয়। আর সেই সুযোগেই পালিয়ে আসেন তিনি।

বাঙলা কলেজের এই ছাত্রী আরও জানান, পালিয়ে দিক-বিদিক ছুটে চলার এক পর্যায়ে একটি র‍্যাবের গাড়ি দেখতে পান। পরে র‍্যাব সদস্যদের কাছে পুরো ঘটনা খুলে বললে তাকে উদ্ধার করা হয়। পরবর্তীতে স্বজনদের সঙ্গে যোগাযোগ করে রাতে  মাহিরাকে তাদের হাতে তুলে দেয় র‍্যাব।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

অ্যাপস্টেইন নথি, তারা মা’নুষে’র মাং’স খা’চ্ছিল- রিকো জিমেনেজ

২০০৯ সালের ঘটনা মেক্সিকোর মন্টেরিতে এক তরুণী মডেল, গ্যাব্রিয়েলা রিকো জিমেনেজ, হোটেলের সামনে কাঁপতে কাঁপতে এক ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা করেছিলেন। তিনি দাবি করেছিলেন,...

এপস্টেইন নথিতে কি শেখ হাসিনার নাম রয়েছে?

সম্প্রতি সামাজিক ও অনলাইন মিডিয়ায় একটি দাবি প্রচারিত হচ্ছে যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেফ্রি এপস্টিনের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কোনো গোপন বিষয়ে একমত হয়েছেন।...

Related Articles

ধর্মের টানে শোবিজ ছাড়লেন অভিনেত্রী নওবা

ছোটপর্দার উদীয়মান অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন অভিনয়জগত থেকে সরে দাঁড়ানোর...

গফরগাঁওয়ে যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন,...

রমজানে অফিসের নতুন সময়সূচি

আসন্ন পবিত্র রমজান মাসে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য...

নোয়াখালী কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন ৪২ বন্দি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নোয়াখালী জেলা কারাগারে পোস্টাল ব্যালটের মাধ্যমে...