Home আন্তর্জাতিক যুক্তরাষ্ট্রে ভয়াবহ বিস্ফোরণ, ধসে পড়ল ৩টি ভবন
আন্তর্জাতিকদুর্ঘটনা

যুক্তরাষ্ট্রে ভয়াবহ বিস্ফোরণ, ধসে পড়ল ৩টি ভবন

Share
Share

খবর পাওয়া গেছে, যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় বিস্ফোরণ ও আগুনে তিনটি ভবন ধসে পড়েছে । শহরটির দমকল বিভাগ জানিয়েছে, স্থানীয় সময় রোববার (২৯ জুন) ভোরের এ ঘটনায় কমপক্ষে একজন নিহত এবং আহত হয়েছেন দুই নারী । খবর- মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজের

ফিলাডেলফিয়া দমকল বিভাগ জানিয়েছে, ভোর ৪টা ৫০ মিনিটের দিকে তারা ‘১৯০০ ওয়েস্ট ব্রিস্টল স্ট্রিটে’ ঘটনার খবর পায়।

স্থানীয় দমকল বিভাগের ভারপ্রাপ্ত নির্বাহী প্রধান ড্যানিয়েল ম্যাককার্টি বলেছেন, একই সারিতে থাকা ৩টি ভবন ‘একে একে বিস্ফোরিত হয়’, যার ফলে আগুন লেগে যায়।

তিনি আরও বলেন, ‘প্রাথমিকভাবে জানা গেছে যে দুর্ঘটনাস্থলে মানুষ আটকা পড়েছে। দুজন বাসিন্দাকে খুঁজে বের করতে এবং তাদের হাসপাতালে নিয়ে যেতে আমরা সক্ষম হয়েছি। দুজনই বয়স্ক নারী, একজনের অবস্থা গুরুতর।’ পরে দমকল বিভাগ জানিয়েছে, বিস্ফোরণে নিহত হয়েছেন একজন। তবে স্থানীয় কর্মকর্তারা হতাহতের বিষয়ে কোনো বিস্তারিত তথ্য দেননি।

ম্যাককার্টি বলেন, ‘প্রাথমিক বিস্ফোরণে কমপক্ষে পাঁচটি সারিবদ্ধ বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।’ যদিও এখনও বিস্ফোরণের কারণ জানা যায়নি।

সূত্র: এনবিসি নিউজ

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

অ্যাপস্টেইন নথি, তারা মা’নুষে’র মাং’স খা’চ্ছিল- রিকো জিমেনেজ

২০০৯ সালের ঘটনা মেক্সিকোর মন্টেরিতে এক তরুণী মডেল, গ্যাব্রিয়েলা রিকো জিমেনেজ, হোটেলের সামনে কাঁপতে কাঁপতে এক ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা করেছিলেন। তিনি দাবি করেছিলেন,...

এপস্টেইন নথিতে কি শেখ হাসিনার নাম রয়েছে?

সম্প্রতি সামাজিক ও অনলাইন মিডিয়ায় একটি দাবি প্রচারিত হচ্ছে যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেফ্রি এপস্টিনের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কোনো গোপন বিষয়ে একমত হয়েছেন।...

Related Articles

এপস্টেইন নথিতে উঠে এলো বলিউড নির্মাতা অনুরাগ কাশ্যপের নাম

কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে সংশ্লিষ্ট নথিতে এবার বলিউডের একজন পরিচিত...

ভারতে কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ১০

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে একটি কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত...

তিন বোনের আত্মহত্যা, নেপথ্যে কী?

ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদে তিন কিশোরী বোনের মৃত্যুকে ঘিরে শোক ও প্রশ্ন—দুটিই...

“আরও অনেকের প্রাণ বাঁচাতেই খুন” — অভিযুক্ত যুবকের দাবি

পশ্চিমবঙ্গের বর্ধমানে এক হাতুড়ে চিকিৎসককে হত্যার ঘটনায় গ্রেফতার যুবক জীবন রুইদাস নিজের...