Home জাতীয় ঊর্ধ্বমুখী চাল-সবজির বাজার, মুরগির দাম নিম্নমুখী
জাতীয়

ঊর্ধ্বমুখী চাল-সবজির বাজার, মুরগির দাম নিম্নমুখী

Share
Share

রাজধানীর খুচরা বাজারে বেড়েছে প্রায় প্রতিটি সবজিরই দাম । দাম বেশি বাড়ার তালিকায় আছে টমেটো, বরবটি, বেগুন, কাঁকরোল, করলা। এদিকে, ঊর্ধ্বমুখী চালের দামও—কেজিপ্রতি ২ থেকে ৬ টাকা পর্যন্ত বেড়েছে। তবে স্থিতিশীল রয়েছে ডিম ও মুরগির দাম ।

দেখা যায়, বাজারে প্রতি কেজি পটল বিক্রি হচ্ছে ৫৫ টাকায়, গোল বেগুন ৭০ থেকে ৮০ টাকা, লম্বা বেগুন প্রতি কেজি ৬০ টাকা, লাউয়ের পিস ৫০-৬০ টাকা, পেঁপে প্রতি কেজি ৩০ টাকা, কুমড়া পিসপ্রতি ৫০ টাকা, বরবটি প্রতি কেজি ৬০ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে।

এ ছাড়াও বরবটি প্রতি কেজি ৬০ থেকে ৭০ টাকা, কচুর লতি প্রতি কেজি ৭০ টাকা, চিচিঙ্গা, ধুন্দল, ঝিঙা প্রতি কেজি ৫০ থেকে ৬০ টাকা, কাঁকরোল প্রতি কেজি ৮০ টাকা, করলা প্রতি কেজি ৭০-৮০ টাকায়, টমেটো প্রতি কেজি ৮০ টাকা, ঢেঁড়স প্রতি কেজি ৪০ থেকে ৫০ টাকা, কাঁচা কলা প্রতি হালি ৪০ টাকা এবং কাঁচা মরিচ প্রতি কেজি ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে।

এদিকে ঈদের পর থেকেই চালের বাজারও চড়া। বর্তমানে খুচরা মোটা চাল (বিআর-২৮, পারিজা) মানভেদে কেজি প্রতি ৬০ থেকে ৬৫ টাকা বিক্রি হচ্ছে। অন্যদিকে, সরু চালের মধ্যে জিরাশাইল বিক্রি হচ্ছে ৭৪ থেকে ৭৮ টাকা, মিনিকেট ৮২ থেকে ৮৫ টাকা এবং কাটারিভোগ ৭০ থেকে ৭৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অলিগলির ছোট ছোট মুদি দোকানগুলোতে চালের দাম এর থেকেও কিছুটা বেশি দেখা গেছে।

মুরগি বাজারে দেখা যায়, ব্রয়লার মুরগির দাম প্রতি কেজি ১৪০ থেকে ১৫০ টাকা, সোনালি মুরগি ২৬০ থেকে ২৮০ টাকায় বিক্রি হচ্ছে। ডিমের ডজন ১২০ থেকে ১২৫ টাকা বিক্রি হচ্ছে।

ক্রেতারা বলেন, ঈদের পর থেকে একটা বিষয়ে স্বস্তি লাগছে, সেটা হচ্ছে সবসময়ই ব্রয়লার মুরগির দাম ২০০ টাকার কাছাকাছি থাকে। কিন্তু এখন দেড়শ’ টাকার মধ্যেই পাওয়া যাচ্ছে। যদি সবসময় এমন দাম থাকতো, তাহলে আমাদের মতো মধ্যবিত্তের জন্য কিছুটা স্বস্তি কাজ করতো।

নয়াবাজারের পাইকারি চাল বিক্রেতারা বলেন, ধানের দাম বাড়ার অজুহাতে বস্তাপ্রতি ২০০ টাকা পর্যন্ত চালের দাম বাড়িয়েছে মিল মালিকরা। বাড়তি দামে চাল কিনতে হচ্ছে আমাদের । তাই বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে। সরকার যদি মিল মালিকদের জবাবদিহির আওতায় আনতে পারে, তাহলে উন্মোচন করা যাবে দাম বৃদ্ধির রহস্য ।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

এপস্টেইন নথিতে কি শেখ হাসিনার নাম রয়েছে?

সম্প্রতি সামাজিক ও অনলাইন মিডিয়ায় একটি দাবি প্রচারিত হচ্ছে যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেফ্রি এপস্টিনের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কোনো গোপন বিষয়ে একমত হয়েছেন।...

টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা পাকিস্তানের

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে পাকিস্তান সরকারের দিকে তাকিয়ে ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বোর্ডের সঙ্গে আলোচনা শেষে শাহিন আফ্রিদিদের বিশ্বকাপ খেলার অনুমতি...

Related Articles

ধর্মের টানে শোবিজ ছাড়লেন অভিনেত্রী নওবা

ছোটপর্দার উদীয়মান অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন অভিনয়জগত থেকে সরে দাঁড়ানোর...

গফরগাঁওয়ে যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন,...

রমজানে অফিসের নতুন সময়সূচি

আসন্ন পবিত্র রমজান মাসে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য...

নোয়াখালী কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন ৪২ বন্দি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নোয়াখালী জেলা কারাগারে পোস্টাল ব্যালটের মাধ্যমে...