Home জাতীয় অপরাধ উখিয়ায় ডাকাতের গুলিতে দুই ভাই গুলিবিদ্ধ, মৃত্যু হয়েছে একজনের
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

উখিয়ায় ডাকাতের গুলিতে দুই ভাই গুলিবিদ্ধ, মৃত্যু হয়েছে একজনের

Share
Share

কক্সবাজারের উখিয়ায় ডাকাত দলের সদস্যদের’ গুলিতে গুলিবিদ্ধ হয়েছেন দুই ভাই। এর মধ্যে আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়েছে একজনের। উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ৫নং ওয়ার্ডের নূরার ডেইল পাহাড়ি এলাকায় সোমবার (২৩ জুন) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ৫নং ওয়ার্ডের নূরার ডেইল এলাকার ইসহাক আহমদের ছেলে নুরুল আমিন প্রকাশ বাবুল (৪৫)। তার ভাই মোহাম্মদ হাসান (৩৫)।

স্থানীয় ইউপি সদস্য জাকির হোসেন জানান, একদল ডাকাত সোমবার রাত ৯টার দিকে ইসহাক আহমদের বাড়িতে হানা দেয়। নিয়ে যায় বাড়িতে থাকা নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মূল্যমান জিনিসপত্র। বাধা দিলে গুলি ছোড়ে ডাকাতরা।

এতে গুলিবিদ্ধ হন দুই ভাই নুরুল আমিন ও মোহাম্মদ হাসান। স্থানীয় লোকজন এগিয়ে আসলে পালিয়ে যায় ডাকাতরা। পরে গুলিবিদ্ধ দুই ভাইকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পথে মারা যান নুরুল আমিন। এ ঘটনায় আহত মোহাম্মদ হাসান সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোসেন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ । এটি ডাকাতি নাকি অন্য কিছু তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ আহত ব্যক্তির সঙ্গে কথা বলে ঘটনার তদন্ত শুরু করেছে। সেইসঙ্গে আইনি ব্যবস্থা নেওয়া হবে অভিযুক্তদের বিরুদ্ধে।’

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

এপস্টেইন নথিতে কি শেখ হাসিনার নাম রয়েছে?

সম্প্রতি সামাজিক ও অনলাইন মিডিয়ায় একটি দাবি প্রচারিত হচ্ছে যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেফ্রি এপস্টিনের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কোনো গোপন বিষয়ে একমত হয়েছেন।...

টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা পাকিস্তানের

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে পাকিস্তান সরকারের দিকে তাকিয়ে ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বোর্ডের সঙ্গে আলোচনা শেষে শাহিন আফ্রিদিদের বিশ্বকাপ খেলার অনুমতি...

Related Articles

ধর্মের টানে শোবিজ ছাড়লেন অভিনেত্রী নওবা

ছোটপর্দার উদীয়মান অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন অভিনয়জগত থেকে সরে দাঁড়ানোর...

ভারতে কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ১০

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে একটি কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত...

“আরও অনেকের প্রাণ বাঁচাতেই খুন” — অভিযুক্ত যুবকের দাবি

পশ্চিমবঙ্গের বর্ধমানে এক হাতুড়ে চিকিৎসককে হত্যার ঘটনায় গ্রেফতার যুবক জীবন রুইদাস নিজের...

গফরগাঁওয়ে যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন,...