Home শিক্ষা উচ্চ মাধ্যমিক একসঙ্গে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন বাবা-মেয়ে
উচ্চ মাধ্যমিকজাতীয়শিক্ষা

একসঙ্গে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন বাবা-মেয়ে

Share
Share

শিক্ষার যে কোন বয়স নেই তাই প্রমাণ করলেন নাটোরের লালপুরের ৪০ বছর বয়সী আব্দুল হান্নান, ২৫ বছর আগে এসএসসি পরীক্ষা দিয়েছিলেন তিনি। কিন্তু পাস করতে পারেননি। তারপরও আব্দুল হান্নান হাল ছাড়েনি। এবারের এইচএসসি ২০২৫ পরীক্ষায় অংশ নিয়েছেন তিনি।

পৃথক কলেজ থেকে তার মেয়ে হালিমা খাতুনও এবার এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন।   আব্দুল হান্নান জানান, ১৯৯৮ সালে নর্থ বেঙ্গল সুগার মিলস হাই স্কুল থেকে তিনি এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে অকৃতকার্য হন। পরবর্তীতে আর লেখাপড়া করা হয়নি, নেমে পড়েন সংসার জীবনে। এরপর দীর্ঘ ২৫ বছর পর ২০২৩ সালে রুইগাড়ি হাইস্কুল থেকে এসএসসি পাশ করেন।

প্রথমে কাউকে না জানিয়ে স্কুলে ভর্তি হন তিনি এবং তার মেয়ের সাথে পরীক্ষা দিয়ে এসএসসি পাস করেন, এরপর এলাকায় সারা পড়ে যায় এলাকাজুড়ে প্রশংসায় ভাসতে থাকেন আব্দুল হান্নান। এ বছর তিনি বাঘা কাকড়ামারি কলেজ থেকে, এবং তার মেয়ে হালিমা খাতুন গোপালপুর ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন।

এই বয়সেও পড়াশোনা কেন, এমন প্রশ্নের জবাবে আব্দুল হান্নান বলেন, ছাত্রজীবনের এসএসসি পাসের প্রবল ইচ্ছা তার মধ্যে দিনে দিনে প্রবল থেকে প্রবলতর হতে থাকে। এজন্য ২০২১ সালে তিনি উপজেলার রুইগাড়ী উচ্চ বিদ্যালয়ে নবম (ভোকেশনাল) শ্রেণিতে ভর্তি হন। এসএসসি পরিক্ষার সময়, পিতৃসুত্রে পাওয়া চায়ের দোকানে চা বিক্রি করতেন তিনি । চা বিক্রি করে লেখাপড়া কঠিন হয় তাই চায়ের দোকান ভাড়া দিয়ে এখন নিজের জমিজমা দেখাশোনা ও কৃষি কাজ করছেন তিনি , পাশাপাশি চালিয়ে যাচ্ছেন লেখাপড়া।

‎আব্দুল হান্নানের প্রবল ইচ্ছে তারা বাবা মেয়ে একসাথে মাস্টার্স পাশ করবেন। আব্দুল হান্নান লালপুর উপজেলার গোপালপুর পৌরসভার নারায়ণপুর গ্রামের মৃত: লাল মিয়ার ছোট ছেলে। সংসার জীবনে রয়েছে তার স্ত্রী, মেয়ে ও দুই ছেলে ।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

এপস্টেইন নথিতে কি শেখ হাসিনার নাম রয়েছে?

সম্প্রতি সামাজিক ও অনলাইন মিডিয়ায় একটি দাবি প্রচারিত হচ্ছে যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেফ্রি এপস্টিনের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কোনো গোপন বিষয়ে একমত হয়েছেন।...

টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা পাকিস্তানের

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে পাকিস্তান সরকারের দিকে তাকিয়ে ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বোর্ডের সঙ্গে আলোচনা শেষে শাহিন আফ্রিদিদের বিশ্বকাপ খেলার অনুমতি...

Related Articles

ধর্মের টানে শোবিজ ছাড়লেন অভিনেত্রী নওবা

ছোটপর্দার উদীয়মান অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন অভিনয়জগত থেকে সরে দাঁড়ানোর...

গফরগাঁওয়ে যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন,...

রমজানে অফিসের নতুন সময়সূচি

আসন্ন পবিত্র রমজান মাসে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য...

নোয়াখালী কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন ৪২ বন্দি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নোয়াখালী জেলা কারাগারে পোস্টাল ব্যালটের মাধ্যমে...