Home জাতীয় অপরাধ পটুয়াখালীতে পাওনা টাকার জেরে জেলেকে পিটিয়ে হত্যা করা হয়েছে
অপরাধআইন-বিচারজাতীয়দুর্ঘটনা

পটুয়াখালীতে পাওনা টাকার জেরে জেলেকে পিটিয়ে হত্যা করা হয়েছে

Share
Share

পটুয়াখালীর কলাপাড়ায় পাওনা টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে শহিদুল ফকির নামে এক জেলেকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে চিহ্নিত সন্ত্রাসী সোহেল ফকিরের বিরুদ্ধে।

উপজেলার লতাচাপলী ইউনিয়নের পশ্চিম খাজুরা গ্রামে বৃহস্পতিবার (২৬ জুন) বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে। নিহত শহিদুল ফকির ওই গ্রামের আলী ফকিরের ছেলে।

জানা যায়, নিহত শহিদুল ফকির একটি মাছ ধরা ট্রলারে মাঝি হিসেবে কাজ করেন। তার ট্রলারের এক জেলের কাছে ২৪শ টাকা পাওনা নিয়ে তর্কে জড়ান একাধিক মামলার আাসামি সোহেল। কথা কাটাকাটির একপর্যায়ে তিনি কাঠ দিয়ে শহিদুলের মাথায় আঘাত করেন । পরে স্থানীয়রা উদ্ধার করে কুয়াকাটা ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ছেলে সজল বলেন, আমি পাওনা টাকা দিয়ে দিয়েছিলাম। এরপরও সোহেল ফকির আমার বাবাকে গালাগালি করে। এ সময় সোহেল হঠাৎ বাবার মাথায় আঘাত করে হত্যা করেন তাকে।

কুয়াকাটা ২০ শয্যা হাসপাতালের কমিউনিটি মেডিকেল অফিসার রিয়াজ হোসেন বলেন, মাথায় আঘাতপ্রাপ্ত হলে স্থানীয়রা শহিদুল ইসলামকে অচেতন অবস্থায় হাসপাতালে নেন । পরে ইসিজির মাধ্যমে মৃত্যু নিশ্চিত করা হয় তার।

মহিপুর থানার ওসি তরিকুল ইসলাম বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। অভিযুক্ত সোহেল ফকিরকে গ্রেফতার করতে অভিযান চলছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সিলেটে এআই লার্নিং সেন্টার ও শিল্পায়নের প্রতিশ্রুতি মুক্তাদিরের

সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির সিলেটে একটি আধুনিক এআই লার্নিং সেন্টার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি...

বাংলাদেশে ধেয়ে আসছে যে ভয়াবহ পরিবেশ বিপর্যয়

ক্রমাগত বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ধারাবাহিকতায় ২০৫০ সাল নাগাদ বিশ্বের সবচেয়ে চরম তাপপ্রবণ ছয়টি দেশের একটি হবে বাংলাদেশ—এমন সতর্কবার্তা দিয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নতুন এক...

Related Articles

হিন্দু-মুসলিম প্রেমের জেরে যুগলকে নৃশংসভাবে হত্যা

ভারতের উত্তর প্রদেশে আন্ত ধর্মীয় প্রেমের সম্পর্কের জেরে এক তরুণ-তরুণীকে হত্যার অভিযোগে...

ফোনে ব্লক করাকে কেন্দ্র করে বিলাসপুরে যুবক খুন, তরুণী গ্রেপ্তার

ভারতের ছত্তিশগড়ের বিলাসপুরে মোবাইল ফোনে যোগাযোগ বন্ধ করাকে কেন্দ্র করে এক যুবককে...

এপস্টেইন বিতর্কে নতুন করে আলোচনায় ‘পাম বিচ হাউস’ — নথিতে তারকাদের ছবি

যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের কিছু প্রকাশিত নথি ও ছবিকে ঘিরে...

প্রভাবশালীরা কি অর্থের জোরে ‘এপস্টাইন দলিলসমূহকে’ গোপন রেখেছিলেন?

আন্তর্জাতিক অঙ্গনে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ‘এপস্টাইন ফাইল’—যুক্তরাষ্ট্রের অর্থশালী ও বিতর্কিত...