Home জাতীয় অপরাধ সিলেটে দেড় মাসের সন্তানকে বাথরুমে নিয়ে গলা কেটে হত্যা করেন বাবা
অপরাধআইন-বিচারজাতীয়

সিলেটে দেড় মাসের সন্তানকে বাথরুমে নিয়ে গলা কেটে হত্যা করেন বাবা

Share
Share

সিলেট নগরীর মেজরটিলায় দেড় মাসের শিশুসন্তানকে গলা কেটে হত্যার কথা স্বীকার করেছেন বাবা আতিকুর। সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মো. সাইফুল ইসলাম বৃহস্পতিবার (২৬ জুন) রাতে এ তথ্য জানান।

এর আগে, গত বুধবার বিকেল ৫টার দিকে ভাড়া বাসায় দেড় মাসের শিশু ইনায়া রহমান নৃশংসভাবে হত্যাকাণ্ডের শিকার হয় । সে আতিকুর রহমান ও ঝুমা বেগম দম্পতির মেয়ে।

নিহত শিশুর বাবা আতিকুর রহমান সুনামগঞ্জ জেলার দিরাই থানার টংঘর গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে। ঘটনার সময় ধারালো অস্ত্র দিয়ে গলাকাটা অবস্থায় গুরুতর আহত ছিলেন তিনিও । বর্তমানে সিলেট এম এ জিওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

অতিরিক্ত উপ-কমিশনার মো. সাইফুল ইসলাম জানান, হাসপাতালে চিকিৎসাধীন আতিকুর রহমানের জবানবন্দি ও তার স্ত্রীর বক্তব্য এবং অন্যান্য তথ্য-প্রমাণ বিশ্লেষণ করে নিশ্চিত হ‌ওয়া গেছে যে, শিশুটির বাবা বাথরুমে নিয়ে গিয়ে তাকে বঁটি দিয়ে গলা কেটে হত্যা করেন।

পরে গলা কেটে আত্মহত্যার চেষ্টা করেন নিজেও। জিজ্ঞাসাবাদে আতিকুর রহমান পুলিশকে জানান, মাথাব্যথার কারণে হঠাৎ তার কী যেন হয়েছিল বুঝতে পারেননি। ঘটনাস্থল থেকে হত্যায় ব্যবহৃত বটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে শাহপরাণ থানায় হত্যা মামলা করা হবে বলে পুলিশ জানিয়েছে ।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সিলেটে এআই লার্নিং সেন্টার ও শিল্পায়নের প্রতিশ্রুতি মুক্তাদিরের

সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির সিলেটে একটি আধুনিক এআই লার্নিং সেন্টার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি...

বাংলাদেশে ধেয়ে আসছে যে ভয়াবহ পরিবেশ বিপর্যয়

ক্রমাগত বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ধারাবাহিকতায় ২০৫০ সাল নাগাদ বিশ্বের সবচেয়ে চরম তাপপ্রবণ ছয়টি দেশের একটি হবে বাংলাদেশ—এমন সতর্কবার্তা দিয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নতুন এক...

Related Articles

হিন্দু-মুসলিম প্রেমের জেরে যুগলকে নৃশংসভাবে হত্যা

ভারতের উত্তর প্রদেশে আন্ত ধর্মীয় প্রেমের সম্পর্কের জেরে এক তরুণ-তরুণীকে হত্যার অভিযোগে...

ফোনে ব্লক করাকে কেন্দ্র করে বিলাসপুরে যুবক খুন, তরুণী গ্রেপ্তার

ভারতের ছত্তিশগড়ের বিলাসপুরে মোবাইল ফোনে যোগাযোগ বন্ধ করাকে কেন্দ্র করে এক যুবককে...

এপস্টেইন বিতর্কে নতুন করে আলোচনায় ‘পাম বিচ হাউস’ — নথিতে তারকাদের ছবি

যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের কিছু প্রকাশিত নথি ও ছবিকে ঘিরে...

প্রভাবশালীরা কি অর্থের জোরে ‘এপস্টাইন দলিলসমূহকে’ গোপন রেখেছিলেন?

আন্তর্জাতিক অঙ্গনে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ‘এপস্টাইন ফাইল’—যুক্তরাষ্ট্রের অর্থশালী ও বিতর্কিত...