Home জাতীয় অপরাধ বান্দরবানে ১ লাখ ২০ হাজার পিস ইয়াবাসহ আটক হয়েছে রোহিঙ্গা  যুবক
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

বান্দরবানে ১ লাখ ২০ হাজার পিস ইয়াবাসহ আটক হয়েছে রোহিঙ্গা  যুবক

Share
Share

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বিশেষ অভিযান চালিয়ে ১ লাখ ২০ হাজার পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা যুবককে আটক করেছে । মিয়ানমার সীমান্তঘেঁষা ঘুমধুম নোয়াপাড়ার জামালের ঘের এলাকায় শনিবার সকাল সোয়া ৬টার দিকে এই অভিযান চালানো হয়।

আটক যুবকের নাম মো. শহিদ (১৯)। সে কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা শিবিরের ক্যাম্প-৮ (ইস্ট)-এর ব্লক-বি/৭৪-এর বাসিন্দা। বিজিবি সূত্রে জানা গেছে, মিয়ানমার থেকে মাদকের একটি বড় চালান বাংলাদেশে প্রবেশ করতে পারে। ওই তথ্যের ভিত্তিতে শনিবার ভোরে ঘুমধুম বিওপি’র একটি বিশেষ টহল দল সীমান্তে জামালের ঘের এলাকায় কৌশলে অবস্থান নেয়।

ভোর আনুমানিক ৬টা ১০মিনিটে একজন ব্যক্তি কাঁধে ব্যাগ নিয়ে সামনে এগিয়ে এলে বিজিবি সদস্যরা তাকে পাকড়াও করেন। এসময় ব্যাগ ফেলে চোরাকারবারী পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া করে তাকে আটক করা হয়।

পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত ব্যাগ থেকে উদ্ধার করা হয় ১ লক্ষ ২০ হাজার পিস ইয়াবা। আটক আসামির বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মামলার প্রস্তুতি চলছে এবং তাকে পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে।

৩৪ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বলেছেন, ‘মাদকের বিরুদ্ধে বিজিবি’র অবস্থান ‘জিরো টলারেন্স’। সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক নির্মূলে, অব্যাহত থাকবে আমাদের অভিযান। আটক আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

এপস্টেইন নথিতে কি শেখ হাসিনার নাম রয়েছে?

সম্প্রতি সামাজিক ও অনলাইন মিডিয়ায় একটি দাবি প্রচারিত হচ্ছে যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেফ্রি এপস্টিনের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কোনো গোপন বিষয়ে একমত হয়েছেন।...

টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা পাকিস্তানের

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে পাকিস্তান সরকারের দিকে তাকিয়ে ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বোর্ডের সঙ্গে আলোচনা শেষে শাহিন আফ্রিদিদের বিশ্বকাপ খেলার অনুমতি...

Related Articles

ধর্মের টানে শোবিজ ছাড়লেন অভিনেত্রী নওবা

ছোটপর্দার উদীয়মান অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন অভিনয়জগত থেকে সরে দাঁড়ানোর...

“আরও অনেকের প্রাণ বাঁচাতেই খুন” — অভিযুক্ত যুবকের দাবি

পশ্চিমবঙ্গের বর্ধমানে এক হাতুড়ে চিকিৎসককে হত্যার ঘটনায় গ্রেফতার যুবক জীবন রুইদাস নিজের...

গফরগাঁওয়ে যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন,...

রমজানে অফিসের নতুন সময়সূচি

আসন্ন পবিত্র রমজান মাসে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য...