Home আন্তর্জাতিক হাসপাতাল নয়, হামলা করা হয়েছে ইসরায়েলের সেনা স্থাপনায় : ইরান
আন্তর্জাতিক

হাসপাতাল নয়, হামলা করা হয়েছে ইসরায়েলের সেনা স্থাপনায় : ইরান

Share
Share

ইরান , ইসরায়েলের হাসপাতাল নয় সামরিক স্থাপনাকে লক্ষ্য করেই ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে। এ হামলা চালানো হয় বৃহস্পতিবার সকালে ইসরায়েলের বিরশেভা শহরের সোরোকা হাসপাতালের পাশে।

ইরানের সরকারি বার্তা সংস্থা আইআরএনএ- এর এক প্রতিবেদনের জানিয়েছে, হামলার মূল লক্ষ্য ছিল ইসরায়েলি সেনাবাহিনীর কমান্ড ও গোয়েন্দা ঘাঁটি এবং গাভ-ইয়াম টেকনোলজি পার্কে অবস্থিত একটি সেনা ঘাঁটি। এই দুটি স্থাপনা সোরোকা হাসপাতালের কাছেই অবস্থিত।

প্রতিবেদনে আরো বলা হয়, সরাসরি ক্ষেপণাস্ত্রের আঘাত পায়নি সোরোকা হাসপাতাল, বরং বিস্ফোরণের তরঙ্গে ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলার লক্ষ্যবস্তু ছিল ‘ সামরিক স্থাপনা’।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এক বিবৃতিতে জানায়, শত্রু সেনা ও গোয়েন্দা কমান্ড সেন্টার, যা একটি হাসপাতালের পাশে অবস্থিত, সেখানে অত্যন্ত নিখুঁত ও নিয়ন্ত্রিত ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালানো হয়েছে।
আইআরজিসি আরো দাবি করে বলেন , আগে থেকেই তারা ইসরায়েলকে সতর্ক করেছিল যে তাদের আকাশসীমা নিরাপদ নয়।
সূত্র: এএফপি

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

এপস্টেইন নথিতে কি শেখ হাসিনার নাম রয়েছে?

সম্প্রতি সামাজিক ও অনলাইন মিডিয়ায় একটি দাবি প্রচারিত হচ্ছে যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেফ্রি এপস্টিনের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কোনো গোপন বিষয়ে একমত হয়েছেন।...

টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা পাকিস্তানের

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে পাকিস্তান সরকারের দিকে তাকিয়ে ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বোর্ডের সঙ্গে আলোচনা শেষে শাহিন আফ্রিদিদের বিশ্বকাপ খেলার অনুমতি...

Related Articles

এপস্টেইন নথিতে উঠে এলো বলিউড নির্মাতা অনুরাগ কাশ্যপের নাম

কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে সংশ্লিষ্ট নথিতে এবার বলিউডের একজন পরিচিত...

ভারতে কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ১০

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে একটি কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত...

তিন বোনের আত্মহত্যা, নেপথ্যে কী?

ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদে তিন কিশোরী বোনের মৃত্যুকে ঘিরে শোক ও প্রশ্ন—দুটিই...

“আরও অনেকের প্রাণ বাঁচাতেই খুন” — অভিযুক্ত যুবকের দাবি

পশ্চিমবঙ্গের বর্ধমানে এক হাতুড়ে চিকিৎসককে হত্যার ঘটনায় গ্রেফতার যুবক জীবন রুইদাস নিজের...