Home জাতীয় অপরাধ ময়মনসিংহে দুই বছরের ছেলেকে হত্যা করে, ঘরে পুঁতে রাখলেন বাবা
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

ময়মনসিংহে দুই বছরের ছেলেকে হত্যা করে, ঘরে পুঁতে রাখলেন বাবা

Share
Share

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় বাবা মো. নুরুল আমিনের বিরুদ্ধে দুই বছরের ছেলে আইয়ুব আলীকে হত্যার পর ঘরের মেঝেতে পুঁতে রাখার অভিযোগ উঠেছে । এ ঘটনায় বাবা মো. নুরুল আমিনকে আটক করেছে পুলিশ।

উপজেলার পশ্চিম ধুরাইল ইউনিয়নের পশ্চিম ধুরাইল গ্রাম থেকে বুধবার (১৯ জুন) রাত ১১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত শিশু আইয়ুব আলী ওই গ্রামের নুরুল আমিনের ছেলে।

জানা গেছে , নুরুল আমিন দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। বুধবার বেলা ৩টার দিকে তিনি স্ত্রী জেসমিনকে মারধর করেন। একপর্যায়ে তিনি আইয়ুব আলীকে টেনে-হিঁচড়ে নিজ ঘরে নিয়ে যান । এরপর প্রায় চার ঘণ্টা ঘরের কাছে যেতে দেননি কাউকে। কেউ কাছে এলে তাদের মেরে ফেলার হুমকি দেন। সন্ধ্যায় শিশুটির কোনো সাড়াশব্দ না পাওয়ায় পরিবারের লোকজন এলাকাবাসীর সহায়তায় ঘরে ঢুকে শিশুটিকে খুঁজতে থাকেন। একপর্যায়ে ঘরের এক কোণে মাটি খোঁড়া দেখে সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।

এ সময় নিজের ছেলেকে হত্যা করে ঘরের মেঝেতে পুঁতে রাখেন বলে স্বীকার করেন নুরুল আমিন। পরে থানায় জানানো হয় বিষয়টি। পুলিশ রাত ১১টার দিকে ঘটনাস্থলে গিয়ে ঘরের মেঝে খুঁড়ে শিশুটির মরদেহ উদ্ধার করে।

হালুয়াঘাট থানার ওসি মো. হাফিজুর রহমান হারুন বলেন, শিশুটির মাথা ও কানে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে- শাবল দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে শিশুটিকে। এ ঘটনায় অভিযুক্ত নুরুল আমিনকে আটক করা হয়।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

এপস্টেইন নথিতে কি শেখ হাসিনার নাম রয়েছে?

সম্প্রতি সামাজিক ও অনলাইন মিডিয়ায় একটি দাবি প্রচারিত হচ্ছে যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেফ্রি এপস্টিনের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কোনো গোপন বিষয়ে একমত হয়েছেন।...

টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা পাকিস্তানের

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে পাকিস্তান সরকারের দিকে তাকিয়ে ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বোর্ডের সঙ্গে আলোচনা শেষে শাহিন আফ্রিদিদের বিশ্বকাপ খেলার অনুমতি...

Related Articles

ধর্মের টানে শোবিজ ছাড়লেন অভিনেত্রী নওবা

ছোটপর্দার উদীয়মান অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন অভিনয়জগত থেকে সরে দাঁড়ানোর...

ভারতে কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ১০

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে একটি কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত...

“আরও অনেকের প্রাণ বাঁচাতেই খুন” — অভিযুক্ত যুবকের দাবি

পশ্চিমবঙ্গের বর্ধমানে এক হাতুড়ে চিকিৎসককে হত্যার ঘটনায় গ্রেফতার যুবক জীবন রুইদাস নিজের...

গফরগাঁওয়ে যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন,...